বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

শেখ হাসিনাকে ফেরানোর চিঠির কথা স্বীকার করেছে দিল্লি।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

শেখ হাসিনাকে ফেরানোর চিঠির কথা স্বীকার করেছে দিল্লি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে দেয়া চিঠির বিষয়টি ভারত স্বীকার করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান তিনি।

রফিকুল আলম বলেন, ‘শেখ হাসিনাকে ফেরাতে চিঠি পাঠানোর বিষয়টি স্বীকার করেছে ভারত। বাংলাদেশ-ভারতের উত্তরের অপেক্ষায় থাকবে।’

শেখ হাসিনার ভিসা এক্সটেন্ড করার বিষয়ে হিন্দুস্তান টাইমসের সংবাদ প্রসঙ্গে তিনি বলেন, ‘কারও পাসপোর্ট বাতিল করা হলে সব দেশকে জানিয়ে দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। পাসপোর্ট বাতিল হয়ে গেলে ভিসার কোনো ইস্যু থাকে না।’

জুলাই আন্দোলনে আহতদের বিষয়ে মুখপাত্র বলেন, ‘তাদের বিদেশে চিকিৎসার জন্য দ্রুত ভিসাপ্রাপ্তির বিষয়ে কাজ করে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ পর্যন্ত ১১ জনকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুজন চিকিৎসা নিয়ে দেশেও ফিরেছেন।’

রোহিঙ্গা ইস্যুতে রফিকুল আলম বলেন, ‘সাম্প্রতিক ৩৬ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। সীমান্তে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সর্তক রয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের মানবিক দিকটাও দেখতে হয়।’

মোজাম্বিকে থাকা বাংলাদেশিদের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘মোজাম্বিকে অস্থিতিশীল পরিবেশে নিকটস্থ প্রিটোরিয়া হাইকমিশনকে নির্দেশ দেয়া হয়েছে। দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের সহায়তা করতে বলেছি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102