বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

অর্থনীতিবিদ আনিসুর রহমানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

অর্থনীতিবিদ আনিসুর রহমানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক।

ঢাকা, ৫ জানুয়ারি ২০২৫: খ্যাতনামা অর্থনীতিবিদ এবং বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক আনিসুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

আজ এক শোক বার্তায় প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, বিশিষ্ট অর্থনীতিবিদ আনিসুর রহমান গ্রামীণ উন্নয়নে জনগণের অংশগ্রহণ নিয়ে বিশেষভাবে কাজ করেছেন। অংশীদারি গবেষণা এবং আত্মনির্ভর অংশীদারি উন্নয়নের দর্শন ও পদ্ধতিগত প্রশ্নে তাঁর অবদান বিশ্বস্বীকৃত।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে একজন সংগঠক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অধ্যাপক আনিসুর রহমান। শিক্ষকতা, গবেষণার পাশাপাশি তিনি একজন রবীন্দ্রসংগীতশিল্পী ছিলেন। লেখক হিসেবেও তিনি পাঠকের কাছে বিশেষভাবে সমাদৃত।

প্রফেসর ইউনূস বলেন, দেশ ও দেশের মানুষের প্রতি চিন্তাশীল এই অর্থনীতিবিদের অবদান আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি।

প্রধান উপদেষ্টা অধ্যাপক আনিসুর রহমানের পরকালীন জীবনের শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102