বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

দেশের নতুন টেলিভিশন চ্যানেল ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

দেশের নতুন টেলিভিশন চ্যানেল ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু।

দেশে নতুন সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘বিটিভি নিউজ’ যাত্রা শুরু করেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে এ চ্যানেলটির সম্প্রচার শুরু হবে।

বিকেলে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়।

বিটিভি নিউজ-এর লোগোসহ প্রকাশিত ঐ পোস্টে জানানো হয়, নতুন প্রত্যয়ে সংবাদভিত্তিক পূর্ণাঙ্গ টেলিভিশন চ্যানেল হিসেবে আজ সন্ধ্যা ৭টা থেকে যাত্রা শুরু করবে ‌‌‘বিটিভি নিউজ’।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দেশের প্রথম টেলিভিশন চ্যানেল, যার যাত্রা শুরু হয় ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর একটি পাইলট প্রকল্প হিসেবে। পরবর্তীতে ১৯৬৭ সালে এটি পাকিস্তান টেলিভিশন কর্পোরেশনের অধীনে আসে এবং ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে (পি.ও নং-১১৫) বাংলাদেশ টেলিভিশন হিসেবে প্রতিষ্ঠিত হয়।

বর্তমানে বিটিভি দেশের ৯৫ শতাংশ মানুষ টেরিস্ট্রিয়াল সম্প্রচারের মাধ্যমে দেখতে পারে। বিটিভি এখন সংবাদসহ নানা ধরনের অনুষ্ঠান প্রচার করে আসছে, তবে বিটিভি নিউজ শুধু সংবাদ প্রচারের জন্য বিশেষায়িত চ্যানেল হিসেবে কাজ করবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102