বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

২০২৫ সালের শেষে বা ২০২৬ সালের প্রথমার্ধে হতে পারে নির্বাচনঃ প্রধান উাপদেষ্টা।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

২০২৫ সালের শেষে বা ২০২৬ সালের প্রথমার্ধে হতে পারে নির্বাচনঃ প্রধান উাপদেষ্টা।

গণতন্ত্রর পুনরূদ্ধার ও নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে ২০২৫ সালের শেষ দিকে অনুষ্ঠিত হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা এ বিষয়ে বলেন, ‘যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা ‍নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে ২০২৫ সালের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে।’

তিনি আরও বলেন, ‘আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে।’

২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

আসন্ন এই নির্বাচনে তরুণ ভোটারদের নিয়ে তিনি বলেন, ‘গত ১৫ বছরে যারা ভোটার হবার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে।’

নির্বাচনে প্রথমবারের তরুণ-তরুণী ভোটারদের শতকরা ১০০ ভাগের কাছাকাছি সংখ্যায় ভোট দিয়ে একটি ঐতিহ্য সৃষ্টি করার আহ্বানও জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

এ ছাড়া, প্রবাসী বাংলাদেশিদের ভোট প্রদান পদ্ধতি প্রথমবারের মতো বাস্তবায়ন করার ইচ্ছাও পোষণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102