সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় সঙ্গী ভিসা নিয়ে নতুন বিতর্ক ভূমিমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ডাক্তার পদবিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড সাতক্ষীরায় ৩৩ লাখ টাকার ফেনসিডিল ও ভারতীয় ঔষধ জব্দ প্রথম অপারেটর হিসেবে ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন যেভাবে দেশ ছেড়েছিলেন বেনজীর আহমেদ ‘নারী এমপিদের পোশাক নিয়ে মনিরুলের বক্তব্য হীন মানসিকতা ও বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ’ জয় দিয়েই বিশ্বকাপ শুরু বাংলাদেশের আরও দুটি সংসদীয় কমিটি গঠন: আইনের সভাপতি পার্থ, অর্থে মুশফিক রাজধানীর বুড়িগঙ্গায় লাশ, সঙ্গে মিলল জাবির আইডি কার্ড

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিক আটক।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিক আটক।

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে আব্দুর রহমান (৩৫) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে হিলি সীমান্তের ২৮৫/৯ সাব-পিলার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশকালে তাকে আটক করা হয়। আটক আব্দুর রহমান ভারতের বিহারের আরারিয়া জেলার ঘুরনা থানার বারাবুয়ান গ্রামের তারজুমানুল হকের ছেলে।

হিলি আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার শাহাদাৎ হোসেন বলেন, বিকেলে বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় তাকে আটক করে। পরে তাকে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন। তার কাছে বৈধ কোনো কাগজপত্র না থাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে রাত সাড়ে ১০টায় হাকিমপুর থানায় মামলা দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102