বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু চিকিৎসার অভাবে মৃত্যু বাড়ছে, অচল ১৪ কোটির ট্রমা সেন্টার বিএসটিআইর অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা হিজাবি শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে সিডনিতে গ্রেপ্তার ১ ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে নতুন ট্রেন রাজশাহীতে বিদ্যুৎ-জ্বালানিতে অপচয় ব্যয় কমিয়ে জনস্বার্থ রক্ষার আহ্বান ঘরের ভেতর নকল সার-কীটনাশকের আস্তানা : জব্দ ৫ লাখ টাকার মালামাল, ডিলারের কারাদণ্ড ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীন দেড় শতাধিক বসতবাড়ি হুমকিতে স্কুল-কলেজসহ সরকারি স্থাপনা প্রতিদিন ৩০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে পেপার বিলি করেন খবরের ফেরিওয়ালা শাহআলম ভারত থেকে ১৫ বছর পর স্বদেশে ফিরছেন আনজু: বেনাপোল সীমান্তে দেখা হবে স্বজনদের সাথে

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসের জন্য জরুরি নির্দেশনা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

মাঠ পর্যায়ে ভূমি সেবার মান, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত এই ব্যবস্থার মাধ্যমে হাজিরা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

১৪ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। এতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নিজ নিজ জেলার সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা ডিভাইস স্থাপন এবং তা নিয়মিত ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

পরিপত্রে উল্লেখ করা হয়, সরকারি দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি কর্মপরিবেশ উন্নত করতে সরকার ই-গভর্ন্যান্সসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর ধারাবাহিকতায় মাঠ পর্যায়ের ভূমি ব্যবস্থাপনাকে আরও কার্যকর, গতিশীল ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের মতে, সাধারণ মানুষকে নির্ধারিত সময়ে নির্বিঘ্নে ভূমি সেবা দিতে হলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে নিয়মিত এবং যথাসময়ে উপস্থিত থাকা গুরুত্বপূর্ণ। এ কারণে ভূমি মন্ত্রণালয়ের অধীন দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে দ্রুত বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

শুধু ডিভাইস স্থাপন করেই দায়িত্ব শেষ নয়—কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত সেটি ব্যবহার করছেন কি না, তাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজরদারির মাধ্যমে নিশ্চিত করতে বলা হয়েছে।

পরিপত্রের মূল দায়িত্ব দেওয়া হয়েছে দেশের সব জেলা প্রশাসককে। এ ছাড়া বিভাগীয় কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সিস্টেম এনালিস্টসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তার কাছেও এর অনুলিপি পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের এই উদ্যোগ বাস্তবায়িত হলে মাঠ পর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি আরও নিয়মতান্ত্রিক হওয়ার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে ভূমি সেবা নিতে আসা মানুষের ভোগান্তি কমানো এবং সেবা প্রদানের ক্ষেত্রে জবাবদিহিতা বাড়াতেও এটি সহায়ক হতে পারে।

ই-গভর্ন্যান্সের আওতায় প্রযুক্তিনির্ভর হাজিরা ব্যবস্থা চালুর মাধ্যমে মাঠ পর্যায়ের ভূমি প্রশাসনে কর্মশৃঙ্খলা ও নজরদারি আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে সরকার।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102