বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুয়া খেলার মামলায় ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার হার্ডড্রাইভ নষ্ট হওয়ার আগেই যে ৫ সংকেত দেয় বকুলপুর সিজন-৩: প্রেম ও ক্ষমতার দ্বন্দ্ব রাজধানীর যানজট নিরসনে ১৫ দিন পর পর সমন্বয় সভা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘খেলাধুলায় সম্পৃক্ত হলে শিক্ষার্থীরা মাদকসহ অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে’ পাহাড়ের শিল্পীদের ভাগ্য বদলে নতুন উদ্যোগ সীমান্তে ৩৩ বিজিবির অভিযান: প্রায় ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি বাউবিতে কনটেন্ট ডেভেলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত গণতান্ত্রিক আন্দোলনের শহিদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে: জাহিদ হোসেন

হার্ডড্রাইভ নষ্ট হওয়ার আগেই যে ৫ সংকেত দেয়

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

কম্পিউটারের ভেতরে থাকা হার্ডড্রাইভই মূলত আমাদের ডিজিটাল জীবনের ভান্ডার। প্রিয় ছবি, গুরুত্বপূর্ণ নথি, ভিডিও কিংবা স্মৃতির অমূল্য সংগ্রহ সব কিছুই এর ভেতরে নিরাপদে থাকে। কিন্তু অনেকেই না জেনেই প্রতিদিন এমন কিছু ভুল অভ্যাস করছেন, যা আস্তে আস্তে এই হার্ডড্রাইভকে নষ্ট করে দিচ্ছে। কম্পিউটারের হার্ডড্রাইভ নষ্ট হওয়ার আগে কিছু পরিষ্কার লক্ষণ দেখা দেয়, যা খেয়াল করলে ডেটা হারানোর বড় বিপদ থেকে বাঁচা সম্ভব। হুট করে সব ফাইল গায়েব হওয়ার আগেই ড্রাইভটি সংকেত পাঠাতে শুরু করে।

চলুন জেনে নেওয়া যাক এমন পাঁচটি সংকেত- যেগুলো সময় থাকতে না বুঝলে একদিন হয়তো পুরো ডেটাই হারিয়ে ফেলবেনÑ

১. ধীরগতি ও স্ক্রিন ফ্রিজ হওয়া

কম্পিউটার চালু হতে বা যেকোনো ফাইল খুলতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লাগে। কাজ করার সময় হঠাৎ পুরো স্ক্রিন আটকে বা হ্যাং হয়ে যায়। এ ছাড়া ঘনঘন উইন্ডোজের নীল স্ক্রিন বা ব্লু স্ক্রিন অব ডেথ দেখা দেয়।

২. ফাইল করাপ্ট হওয়া ও হারিয়ে যাওয়া

কোনো ফাইল বা ফোল্ডার খুলতে গেলে ফাইল করাপটেড ইরোর দেখায়। অনেক সময় কোনো কারণ ছাড়াই আগে থেকে সেভ করা ফাইল হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। নতুন কোনো ফাইল সেভ করতে গেলেও ড্রাইভটি বাধা দেয়।

৩. অদ্ভুত ও অস্বাভাবিক শব্দ হওয়া

হার্ডড্রাইভের ভেতর থেকে বারবার ক্লিক ক্লিক বা মেটালিক কোনো ঘর্ষণের আওয়াজ আসে। একে প্রযুক্তির ভাষায় ক্লিক অব ডেথ বলা হয়।

৪. ব্যাড সেক্টর তৈরি হওয়া

কম্পিউটার চালু করার সময় বারবার উইন্ডোজ নিজে থেকেই ড্রাইভ স্ক্যান করে। হার্ডড্রাইভের নির্দিষ্ট কিছু অংশ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে আর নতুন কোনো ডেটা রাইট বা রিড করা যায় না।

৫. অপারেটিং সিস্টেম বুট না হওয়া

কম্পিউটার চালু করার সময় হঠাৎ অপারেটিং সিস্টে নট ফাউন্ড বা বুট ডিভাইস নট ফাউন্ড মেসেজ দেখায়। মাদারবোর্ড তখন হার্ডড্রাইভটিকে আর শনাক্ত করতে পারে না।

হার্ড ডিস্ক নষ্ট হওয়ার মতো ঘটনায় আমরা সাধারণত আগে থেকে প্রস্তুত থাকি না। তাই গুরুত্বপূর্ণ ডেটা হারানো এড়াতে আগেভাগেই অন্য একটি হার্ড ডিস্কে ডেটা ব্যাকআপ রাখা উচিত। কারণ, একসঙ্গে একাধিক হার্ড ডিস্ক নষ্ট হওয়ার সম্ভাবনা কম। এ ছাড়া গুগল ড্রাইভ, ওয়ান ড্রাইভের মতো ক্লাউড স্টোরেজেও ডেটা ব্যাকআপ রাখতে পারেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102