মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বকুলপুর সিজন-৩: প্রেম ও ক্ষমতার দ্বন্দ্ব রাজধানীর যানজট নিরসনে ১৫ দিন পর পর সমন্বয় সভা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘খেলাধুলায় সম্পৃক্ত হলে শিক্ষার্থীরা মাদকসহ অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে’ পাহাড়ের শিল্পীদের ভাগ্য বদলে নতুন উদ্যোগ সীমান্তে ৩৩ বিজিবির অভিযান: প্রায় ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি বাউবিতে কনটেন্ট ডেভেলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত গণতান্ত্রিক আন্দোলনের শহিদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে: জাহিদ হোসেন ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন অভিনেত্রী আজমেরী হক বাঁধন দেশে ফিরে যা বললেন

প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি অর্থাৎ ওজোপাডিকোর প্রি-পেইড মিটার ভেন্ডিং কার্যক্রমে সৃষ্ট কারিগরি সমস্যা সমাধান করে সিস্টেম পুনরুদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রাহক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪ সেপ্টেম্বর দুপুর ১টা ১৩ মিনিটে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) প্রি-পেইড ভেন্ডার সার্ভারের সঙ্গে অ্যাপ্লিকেশন সার্ভারের লজিক্যাল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে কোম্পানির কারিগরি বিশেষজ্ঞ দল দীর্ঘ সময় পরীক্ষা-নিরীক্ষার পর ১৫ সেপ্টেম্বর সকাল ৬টা ৩০ মিনিটে প্রি-পেইড সিস্টেম পুনরুদ্ধার করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে প্রি-পেইড মিটারের রিচার্জ সংক্রান্ত সব সীমাবদ্ধতা দূর করা সম্ভব হয়েছে।

এদিকে ওই সময়ে ওজোপাডিকোর বিভিন্ন অঞ্চলে ফেসকেল গ্রাহকরা প্রি-পেইড মিটারের ভেন্ডিং সম্পন্ন করতে প্রতিবন্ধকতার সম্মুখীন হন। অনাকাঙ্ক্ষিত এ সমস্যার জন্য ওজোপাডিকো কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সব গ্রাহকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

ভবিষ্যতে এ ধরনের সমস্যা দ্রুত সমাধানে ওজোপাডিকো কর্তৃপক্ষ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102