মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
বকুলপুর সিজন-৩: প্রেম ও ক্ষমতার দ্বন্দ্ব রাজধানীর যানজট নিরসনে ১৫ দিন পর পর সমন্বয় সভা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘খেলাধুলায় সম্পৃক্ত হলে শিক্ষার্থীরা মাদকসহ অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে’ পাহাড়ের শিল্পীদের ভাগ্য বদলে নতুন উদ্যোগ সীমান্তে ৩৩ বিজিবির অভিযান: প্রায় ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি বাউবিতে কনটেন্ট ডেভেলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত গণতান্ত্রিক আন্দোলনের শহিদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে: জাহিদ হোসেন ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন অভিনেত্রী আজমেরী হক বাঁধন দেশে ফিরে যা বললেন

ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফারহানা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের আবাসিক হল উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ল এন্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আজমেরি রহমান এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ফারহানা ইয়াসমিন। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম রাশেদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে হিতুয়ারা খাতুন ও সাহারা আক্তার সিঁথি; সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদাউস বর্ষা, দপ্তর সম্পাদক তাহিয়া সুলতানা নাদিয়া, সহ-দপ্তর সম্পাদক মুক্তা খাতুন, অর্থ সম্পাদক সমি আক্তার, সহ-অর্থ সম্পাদক জিন্নাত আলভী, প্রচার সম্পাদক হুমায়রা আছিয়া প্রীতি, সহ-প্রচার সম্পাদক সিনথিয়া সিরাত এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে নিশাত নাবিলাহ প্রাপ্তি, ইসরাত জাহান ও হাবিবা আক্তার সিনথিয়া মনোনীত হয়েছেন।

নবনিযুক্ত সাধারণ সম্পাদক ফারহানা ইয়াসমিন বলেন, বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিবোধ, চিন্তাশক্তি ও নেতৃত্বের দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক হিসেবে আমাদের হলের বিতর্কচর্চাকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করাই হবে আমার মূল লক্ষ্য। সকলের সহযোগিতায় হল ডিবেটিং সোসাইটির এই নতুন যাত্রা আরও দূর এগিয়ে যাবে বলে আমি আশাবাদী।

নবনিযুক্ত সভাপতি আজমেরি রহমান বলেন, বিতর্ক অঙ্গনে যোগ্য ও দক্ষ বিতার্কিক তৈরী করার ভিত্তিমূল হিসেবে কাজ করে আমদের হল ডিবেটিং সোসাইটি গুলো। আমি দায়িত্বশীল হিসেবে চেষ্টা করবো নিয়মিত সেশন এবং অন্যান্য বিতর্কের সুবিধার মাধমে হলে ভালো বিতার্কিক সৃষ্টি করার এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিতর্ক অঙ্গন তারা ভালো বিতার্কিক হিসেবে পরিচিতি পাক। একই সাথে হলের বিতর্ক অঙ্গনে সংশ্লিষ্ট সকলকে এই পথ চলায় পাশে থাকার আহব্বান জানাচ্ছি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102