সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
গাজা নিয়ে তথ্যচিত্র নির্মাণ, নাগরিকত্ব হারাচ্ছেন ইসরাইলের দুই নির্মাতা ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই দিনে ৩ জনের মৃত্যু চীনের গুপ্তচরবৃত্তির প্রসঙ্গ কৌশলে এড়িয়ে গেলেন ট্রাম্প মার্কিন ঘাঁটিতে হামলার আগে ইরানকে স্যাটেলাইট ছবি দিয়েছিল চীন অসহায় পরিবারের পাশে আলহাজ হযরত আলী : মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বন্দরের এনসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা কমিটির হরমুজে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার রূপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরণ ও মশকনিধন স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার করলেন আনসার-ভিডিপি সদস্যরা

বন্দরের এনসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা কমিটির

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও সিসিটি ডিপি ওয়ার্ল্ডসহ দেশি-বিদেশি কোনো প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে বন্দর অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে বন্দর রক্ষা কমিটি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরের বারিক বিল্ডিং এলাকা থেকে মিছিলটি বের হয়।

মিছিলে ‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’, ‘দুনিয়ায় মজদুর এক হও লড়াই করো’, ‘আমার মাটি আমার মা বিদেশিদের দেব না’, ‘বাধা আসবে যেখানে লড়াই হবে সেখানে’—এসব স্লোগান দেওয়া হয়। পৌনে ১২টার দিকে মিছিলটি বন্দরের ২ নম্বর গেটের সামনে পৌঁছালে পুলিশের অনুরোধে কর্মসূচি শেষ করা হয়।

প্রকৌশলী দেলোয়ার মজুমদার এ সময় বলেন, ‘আমাদের আন্দোলন সরকারবিরোধী নয়। জনগণের সরকারকে জনগণের দিকে টেনে আনার আন্দোলন।’

পুলিশ অনুরোধ জানিয়েছে, তাই এ কর্মসূচি শেষ করেছি। ৫ অক্টোবর বন্দর ভবনের গেটে সকাল-সন্ধ্যা অবস্থান কর্মসূচি ঘোষণা করেন তিনি।

মিছিলপূর্ব সমাবেশে তিনি বলেন, ‘চট্টগ্রাম বন্দর সোনার ডিম পাড়া হাঁস। সোনার ডিম নয়, পুরো হাঁসটিই খেয়ে ফেলতে চায়। চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি সিসিটি, এনসিটি ইজারা দেওয়া যাবে না।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102