বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ১ কোটি ৩১ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের ইবির সায়েন্স ক্লাবের নিজস্ব ওয়েবসাইট ও ই-পেমেন্ট সিস্টেম চালু হাম ও হাম উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা হাজার ছাড়াল হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড চীনে এপিএসসিও কিউবস্যাট ক্যাম্পে ড. শাহনেওয়াজের নেতৃত্বে বাংলাদেশি দল কেন বিশ্বে সরকারি ছুটি বাংলাদেশে বেশি? লিবিয়া যাওয়ার পথে নিখোঁজ ৫ যুবক, তিন বছরেও মেলেনি সন্ধান ইতালিতে কাউকে তরল বা পানি ছুড়ে মারলে শাস্তি কী

হাম ও হাম উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা হাজার ছাড়াল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও ৩ জন মারা গেছে। এ নিয়ে হাম ও হাম উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে।

বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আশঙ্কাজনক তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তির পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে হামের উপসর্গে মারা গেছে ৯০২ জন এবং নিশ্চিত হামে মারা গেছে ১০০ শিশু। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিনজনের মৃত্যু হলেও নিশ্চিত হামে নতুন কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৯ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৯ জনের দেহে।

এ নিয়ে ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে দেশে উপসর্গ ও নিশ্চিত মিলিয়ে মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৭ হাজার ৪৮৪ জনে। এর মধ্যে ১ লাখ ৬৭ হাজার ৫৮০ জন উপসর্গের রোগী এবং ১৯ হাজার ৯০৪ জন নিশ্চিত আক্রান্ত।

একই সময়ে হাসপাতালগুলোয় উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৩৯৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪১ হাজার ৮১৯ জন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102