রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
হজে সাশ্রয় হওয়া ৫ কোটি টাকা হাজিদের ফেরত দেবে সরকার: ধর্মমন্ত্রী স্থায়ী সংস্কারের অভাবে সুইচগেটের বেহাল দশা, বড় বিপর্যয়ের শঙ্কা রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় দুপচাঁচিয়ায় ৫ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে হচ্ছে হাট-বাজারে আধুনিক বিপণি ভবন বাগেরহাটে একই পরিবারের তিন খুনের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নদী রক্ষায় সবাইকে দ্রুত পদক্ষেপ নিতে হবে: প্রধানমন্ত্রী আগুনে পুড়ল ১১ বসতঘর, ৬ দোকান—এক রাতেই নিঃস্ব বহু পরিবার হাইকোর্ট থেকে জামিন পেলেন বিদিশা নড়াইলে ৬ মাদ্রাসাছাত্রকে বলাৎকার, অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার এনবিআর সংস্কার আন্দোলন, ১০ কর্মকর্তার শাস্তি মওকুফ

হজে সাশ্রয় হওয়া ৫ কোটি টাকা হাজিদের ফেরত দেবে সরকার: ধর্মমন্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা নিবন্ধিত ৪ হাজার ৩৪১ জন হাজিকে প্যাকেজের খরচ থেকে সাশ্রয় হওয়া প্রায় ৫ কোটি টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মোট ৪ কোটি ৮৭ লাখ টাকা সরাসরি সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক হিসাবে পাঠানো হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)।

ধর্মমন্ত্রী বলেন, বাড়িভাড়া বাবদ ব্যয় কম হওয়া এবং সার্ভিস চার্জ হ্রাস পাওয়ায় হজ প্যাকেজের নির্ধারিত অর্থের একটি অংশ অব্যয়িত রয়েছে। প্রশাসনিক ও ব্যবস্থাপনা ব্যয় সমন্বয়ের পর অবশিষ্ট অর্থ স্বচ্ছ প্রক্রিয়ায় হাজিদের নিজ নিজ ব্যাংক হিসাবে ফেরত দেওয়া হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, কোন হাজি কত টাকা ফেরত পাবেন, তা নির্ভর করবে তার হজ প্যাকেজ, আবাসন এবং সিট আপগ্রেডেশনের ধরনের ওপর।

হজ প্যাকেজ-১-এর আওতায় হোটেল বুলুরা আল দুররার সাধারণ প্যাকেজের হাজিরা ৩৮ হাজার ৬৯৭ টাকা ৩২ পয়সা এবং শর্ট প্যাকেজের হাজিরা ৪৬ হাজার ৮৮৮ টাকা ৪০ পয়সা করে ফেরত পাবেন। দুই সিটের আপগ্রেডেশন নেওয়া হাজিদের ফেরত দেওয়া হবে ১ লাখ ৬৪ হাজার ১৯০ টাকা ৫৬ পয়সা। আর দুই সিটের আপগ্রেডেশনসহ শর্ট প্যাকেজের হাজিরা পাবেন ১ লাখ ৮০ হাজার ৫৭২ টাকা ৭১ পয়সা।

একই প্যাকেজে তিন সিটের আপগ্রেডেশন করা হাজিরা ১ লাখ ১৮ হাজার ৭২ টাকা ৮২ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশনসহ শর্ট প্যাকেজের হাজিরা ১ লাখ ৩১ হাজার ৭৩৫ টাকা ৫৩ পয়সা করে ফেরত পাবেন।

প্যাকেজ-২-এর আওতায় ২ নম্বর বাড়ি বা হোটেল লুলুয়াত আল ভাওহীদের সাধারণ প্যাকেজের হাজিরা ২ হাজার ৫০৫ টাকা ৪৯ পয়সা এবং শর্ট প্যাকেজের হাজিরা ৮ হাজার ৭৩০ টাকা ৭০ পয়সা করে ফেরত পাবেন। দুই সিটের আপগ্রেডেশনের ক্ষেত্রে ফেরতের পরিমাণ ৬২ হাজার ৩৩১ টাকা ৭৯ পয়সা। আপগ্রেডেশনসহ শর্ট প্যাকেজের হাজিরা পাবেন ৭৮ হাজার ৭১৩ টাকা ১৪ পয়সা।

তিন সিটের আপগ্রেডেশনের হাজিদের ফেরত দেওয়া হবে ৩ হাজার ২৮৭ টাকা ৩৬ পয়সা। আর একই আপগ্রেডেশনের শর্ট প্যাকেজের হাজিরা পাবেন ৮ হাজার ৪৩১ টাকা ৩৬ পয়সা।

৩ নম্বর বাড়ি বা হোটেল রাওদাত আল শুরূকের সাধারণ প্যাকেজের হাজিরা ফেরত পাবেন ৩ হাজার ৯৭৯ টাকা ৮৮ পয়সা। শর্ট প্যাকেজের ক্ষেত্রে ফেরতের পরিমাণ ১২ হাজার ১৭০ টাকা ৯৫ পয়সা। দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা ৪ হাজার ৩৭৬ টাকা ৬৬ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ৪৪ হাজার ১১৯ টাকা ৮৭ পয়সা করে পাবেন।

৪ নম্বর বাড়ি বা হোটেল মানার আল শুরূকের সাধারণ প্যাকেজে থাকা হাজিদের ফেরত দেওয়া হবে ৭ হাজার ৪১৪ টাকা ২৩ পয়সা। দুই সিটের আপগ্রেডেশনের ক্ষেত্রে ৫ হাজার ৬৭৫ টাকা ৪৩ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশনের ক্ষেত্রে ৬ হাজার ২৪১ টাকা ২৪ পয়সা করে ফেরত পাবেন হাজিরা।

এদিকে, সাধারণ হজ প্যাকেজ-৩-এর আওতায় হোটেল নান্দার ওয়ানে অবস্থানকারী প্রত্যেক হাজি ৩ হাজার ৭১৮ টাকা ৯ পয়সা করে ফেরত পাবেন।

সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, ২০২৬ সালের হজে আগের বছরের তুলনায় বিমানভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমানো হয়েছিল। এবার ২০২৭ সালের হজেও বিমানভাড়া আরও কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছরের হজে বিমানভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102