রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
হজে সাশ্রয় হওয়া ৫ কোটি টাকা হাজিদের ফেরত দেবে সরকার: ধর্মমন্ত্রী স্থায়ী সংস্কারের অভাবে সুইচগেটের বেহাল দশা, বড় বিপর্যয়ের শঙ্কা রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় দুপচাঁচিয়ায় ৫ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে হচ্ছে হাট-বাজারে আধুনিক বিপণি ভবন বাগেরহাটে একই পরিবারের তিন খুনের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নদী রক্ষায় সবাইকে দ্রুত পদক্ষেপ নিতে হবে: প্রধানমন্ত্রী আগুনে পুড়ল ১১ বসতঘর, ৬ দোকান—এক রাতেই নিঃস্ব বহু পরিবার হাইকোর্ট থেকে জামিন পেলেন বিদিশা নড়াইলে ৬ মাদ্রাসাছাত্রকে বলাৎকার, অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার এনবিআর সংস্কার আন্দোলন, ১০ কর্মকর্তার শাস্তি মওকুফ

হাইকোর্ট থেকে জামিন পেলেন বিদিশা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট। ফলে তার কারামুক্তিতে এখন আর কোনো আইনি প্রতিবন্ধকতা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিনের আদেশ দেন।

আদালতে বিদিশার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফজলুর রহমান খান ও অ্যাডভোকেট মাসুদ মিয়া। শুনানি শেষে আইনজীবী মাসুদ মিয়া জানান, বিদিশার বিরুদ্ধে বর্তমানে আর কোনো মামলা না থাকায় হাইকোর্টের জামিন আদেশের পর তার মুক্তি পেতে আইনগত কোনো বাধা নেই।

এর আগে গত ২৬ আগস্ট প্রতারণার মামলায় বিদিশাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ওই মামলায় তার দুই বছরের কারাদণ্ডের রায় হওয়ায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাও জারি ছিল।

গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে বিদিশাকে গ্রেপ্তার করা হয়।

ফ্ল্যাট বিক্রিকে কেন্দ্র করে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় গত ২০ মে বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছিল।

মামলার নথি অনুযায়ী, ব্যবসায়ী মোশাররফ হোসেন ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি বিদিশার বিরুদ্ধে মামলাটি করেন। অভিযোগে বলা হয়, বাদী মিরপুর-১০ এলাকায় স্যানিটারি পণ্যের আমদানি ও ব্যবসার সঙ্গে যুক্ত।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102