রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

পাচারের সময় ৮ টন ইউরিয়া সার জব্দ, ট্রলার আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

ভোলার তজুমদ্দিনে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি স্টিলবডি ট্রলারও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলার তজুমদ্দিন থানার মুক্তিযোদ্ধা বাজারসংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন তজুমদ্দিন। এ সময় ওই এলাকায় সন্দেহজনক একটি স্টিলবডি ট্রলারে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহন করা ১৬০ বস্তা বা ৮ হাজার কেজি ইউরিয়া সার পাওয়া যায়। জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। একই সঙ্গে সার পাচারে ব্যবহৃত স্টিলবডি ট্রলারটিও জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা চোরাকারবারিরা পালিয়ে যায়। ফলে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা ইউরিয়া সার ও পাচারকাজে ব্যবহৃত ট্রলারের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, চোরাচালান ও অবৈধ পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102