রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ভাইরাল ভিডিওর পর নৌ পুলিশের এএসআই প্রত্যাহার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ সদর নৌ থানার এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) মাদকাসক্ত অবস্থায় মাতলামি, নৃত্য ও অসংলগ্ন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ শহরের ৫ নম্বর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ভাইরাল ভিডিওতে সদর নৌ থানার এএসআই আব্দুল মান্নানকে গানের সঙ্গে উদ্যম নাচতে, এলোমেলো কথাবার্তা বলতে এবং উপস্থিত লোকজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এ সময় তিনি ঘাটের কিছু জিনিসপত্র ভাঙচুর করেন এবং ঘাটের টাকা ছুড়ে ফেলে দেন। ভিডিওতে তার স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধ ও মারধরের প্রসঙ্গও উঠে আসে। একপর্যায়ে তিনি চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন বলে দাবি করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। উপস্থিত লোকজন তাকে মাদক সেবনের বিষয়ে বিভিন্ন প্রশ্নও করেন।

তবে ঘাটের টাকা পানিতে ফেলে দেওয়া বা ভাঙচুরের ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুজ্জামান বলেন, পারিবারিক সমস্যার কারণে এএসআই আব্দুল মান্নান মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি মাত্র ২০ দিন আগে থানায় যোগদান করেছিলেন। ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে প্রত্যাহার করা হয়েছে।

মাদক সেবনের অভিযোগ প্রসঙ্গে ওসি বলেন, আমরা ভিডিও দেখেছি। তিনি মাদক বা মদ সেবন করেছিলেন কি না, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাবে না।

নৌ পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে এএসআই আব্দুল মান্নানের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102