রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
গুরুদাসপুরে হাটের সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ বেনাপোল দিয়ে আসছে ভারত-মিয়ানমারের ইলিশ, বাজারে ‘পদ্মার’ নামে বিক্রি আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু নামাজে কাতার সোজা না করার ‘ভয়ংকর’ পরিণতি জানালেন আহমাদুল্লাহ কুমিল্লায় ঘরে ঢুকে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল, সর্বনিম্ন বেতন ২০ হাজার টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করব না : পানিসম্পদ মন্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করব না। আমরা সবাই বাংলাদেশি—এটাই আমাদের পরিচয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে জন্মাষ্টমী উপলক্ষে লক্ষ্মীপুরের শ্যাম সুন্দর জিউর আখড়ায় আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরে তিনি ফিতা কেটে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন।

মন্ত্রী বলেন, পাহাড়ে যারা থাকেন তারা পাহাড়ি বা আদিবাসী, হিন্দু হিন্দু, বৌদ্ধ বৌদ্ধ, খ্রিস্টান খ্রিস্টান এবং আমরা মুসলমান—কিন্তু রাষ্ট্রীয় পরিচয়ে আমরা সবাই বাংলাদেশি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বাংলাদেশ প্রথম’ নীতির কথা বলেছেন। তাই ধর্ম বা সম্প্রদায়ের ভিত্তিতে বিভাজনের পরিবর্তে জাতীয় ঐক্য গড়ে তোলাই সময়ের দাবি।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাস হয়েছে। তাই অল্প সময়ের মধ্যে সব সমস্যা সমাধান হয়েছে—এমন দাবি করার সুযোগ নেই। তবে ন্যায় প্রতিষ্ঠা, মানবিক সমাজ গঠন ও উন্নত জীবন নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, অত্যাচারী কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম মানবতার মুক্তি, ন্যায় প্রতিষ্ঠা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। এ কারণেই দিনটি সনাতন ধর্মাবলম্বীদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা এবং জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102