রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
গুরুদাসপুরে হাটের সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ বেনাপোল দিয়ে আসছে ভারত-মিয়ানমারের ইলিশ, বাজারে ‘পদ্মার’ নামে বিক্রি আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু নামাজে কাতার সোজা না করার ‘ভয়ংকর’ পরিণতি জানালেন আহমাদুল্লাহ কুমিল্লায় ঘরে ঢুকে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল, সর্বনিম্ন বেতন ২০ হাজার টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

নানা আয়োজনে এম. সাইফুর রহমানের ১৭তম শাহাদাতবার্ষিকী পালিত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, সিলেটের কৃতী সন্তান এবং বর্ষীয়ান বিএনপি নেতা মরহুম এম. সাইফুর রহমানের ১৭তম শাহাদাতবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারে পারিবারিক উদ্যোগে তার কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য দেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ জি কে গউছ, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান এবং পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

বক্তারা বলেন, মানুষ চলে গেলেও তার কর্ম ও অবদান প্রজন্মের পর প্রজন্ম মানুষের হৃদয়ে বেঁচে থাকে। এম. সাইফুর রহমান দেশের অর্থনীতি, পরিকল্পনা ও জাতীয় উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে শিরনি বিতরণ করা হয়। এ সময় সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতাকর্মী, যুবদল ও ছাত্রদলের নেতারা মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102