রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
গুরুদাসপুরে হাটের সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ বেনাপোল দিয়ে আসছে ভারত-মিয়ানমারের ইলিশ, বাজারে ‘পদ্মার’ নামে বিক্রি আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু নামাজে কাতার সোজা না করার ‘ভয়ংকর’ পরিণতি জানালেন আহমাদুল্লাহ কুমিল্লায় ঘরে ঢুকে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল, সর্বনিম্ন বেতন ২০ হাজার টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে, বিল বেড়েছে কয়েক গুণ’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিদ্যুতের পরিস্থিতি সামাল দিতে না পেরে বিদ্যুৎমন্ত্রী আইসিইউতে চলে গেছেন—মাশাআল্লাহ। অথচ আগে যে বিদ্যুৎ বিল ১ হাজার ২০০ টাকা ছিল, এখন তা বেড়ে ৪ হাজার টাকা হয়েছে।

শনিবার (৫ মার্চ) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজারে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘বিদ্যুৎ এখন ঠিকমতো থাকে না। অথচ বিদ্যুতের বিল কয়েক গুণ বেড়ে গেছে। সরকার তো বিদ্যুৎ ফ্রিতে দেয় না। এই অর্থ কোথায় যায়, এর কোনো হিসাব আমরা আজ পর্যন্ত পাইনি।’

তিনি বলেন, ‘বাংলাদেশ আজ এক কঠিন সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। যারা আমাদের বলেছিল, নির্বাচনের পর সবকিছু ঠিক হয়ে যাবে; যারা বলেছিল, এ দেশের মানুষ সংস্কার বোঝে না, তারা তিনবেলা ভাত খেতে চায়—আজ তাদের ক্ষমতায় আসার ছয় মাস হয়েছে।’

‘এখন এ দেশের মানুষ সংস্কার তো পায়ইনি, বরং তিনবেলা ভাত খাওয়ার সুযোগও নেই। বাসায় বিদ্যুৎ নেই, আসছে ভূতুড়ে বিদ্যুৎ বিল। গ্যাসের চুলায় আগুন নেই, গরিবের কাজ নেই। লাখ লাখ মানুষ কর্মসংস্থান হারাচ্ছে,’ যোগ করেন তিনি।

উপস্থিত জনতার উদ্দেশে এনসিপির এই নেতা বলেন, ‘নির্বাচনে কারচুপির মধ্য দিয়ে তারা ক্ষমতায় এসেছে। কিন্তু আমরা জানি, আপনারা ১১ দলীয় জোটকে সমর্থন দিয়েছেন। ১১ দলীয় জোট এবং জাতীয় নাগরিক পার্টি আপনাদের এই সমর্থনকে সঙ্গে নিয়ে সামনের দিনেও আপনাদের অধিকারের কথা বলে যাবে।’

তিনি আরও বলেন, ‘কোনো ধরনের হামলা-মামলা কিংবা হুমকির ভয় না করে এই জোট আপনাদের প্রতিবাদের ভাষা হয়ে থাকবে।’

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতারা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102