রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
গুরুদাসপুরে হাটের সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ বেনাপোল দিয়ে আসছে ভারত-মিয়ানমারের ইলিশ, বাজারে ‘পদ্মার’ নামে বিক্রি আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু নামাজে কাতার সোজা না করার ‘ভয়ংকর’ পরিণতি জানালেন আহমাদুল্লাহ কুমিল্লায় ঘরে ঢুকে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল, সর্বনিম্ন বেতন ২০ হাজার টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

টানা ৬ দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

ভারতীয় ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের পর টানা ছয় দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। তবে এ সময়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টম সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল।

তিনি জানান, ভারতের পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতায় ভারতের হিলি স্থলবন্দর পিছিয়ে পড়ায় সেখানকার অনেক ব্যবসায়ী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এ অবস্থায় ব্যবসায়ীদের একটি অংশ অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ফলে গত ছয় দিন ধরে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন কার্যক্রম বন্ধ ছিল।

পরে ভারতীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আশ্বাস পাওয়ার পর ব্যবসায়ীরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেন। এ পরিপ্রেক্ষিতে শনিবার দুপুর ১২টা থেকে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও চালু হয়।

বন্দর সূত্রে জানা গেছে, কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশের পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশ করছে। একই সঙ্গে ভারত থেকে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে ট্রাক হিলি স্থলবন্দরে আসছে। বন্দরে পণ্য খালাসের পর দেশীয় ট্রাকে করে সেগুলো দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. জাকারিয়া জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল। শনিবারও যাত্রী পারাপার নির্বিঘ্ন ও স্বাভাবিকভাবে চলছে।

বন্দর সংশ্লিষ্টরা আশা করছেন, আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় স্থলবন্দরের স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রমে গতি ফিরবে এবং ব্যবসায়ীদের দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102