শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাঁধের ঢালে লাভের স্বপ্ন কৃষকের আজকে যত বাধা-বিপত্তি আসুক, আমাদের লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই সরকার টিকবে না মানুষ এখনই বলছে’ : কর্নেল অলি আহমদ সাপ্তাহিক দুই দিন ছুটিসহ নগদে চাকরি, ভাতাসহ পাবেন প্রভিডেন্ট ফান্ড শাপলা চত্বরে ১১ দলের লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু রিয়ালে ফিরতে চান মদ্রিচ, বেঁধে দিলেন শর্ত মালদ্বীপে থাকবে না কোনো ভারতীয় সেনা, মুইজ্জুর কঠোর বার্তা ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান খাদ্যমন্ত্রীর ভাঙ্গায় ঝালোডাঙ্গার বিলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

চট্টগ্রামে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম নগরের দামপাড়ায় পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে মিছিল হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় ২০ থেকে ২৫ জন তরুণ ও যুবক মিছিলটি নিয়ে পুলিশ লাইনের সামনে দিয়ে চলে যান। এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার জুমার নামাজের সময় হঠাৎ করে একদল তরুণ-যুবক মিছিল নিয়ে দামপাড়া পুলিশ লাইনের সামনে উপস্থিত হন। মিছিলের সামনে থাকা ব্যানারে লেখা ছিল, দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রস্তুতি- বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর। মিছিলকারীরা দ্রুত ওই এলাকা অতিক্রম করে চলে যান।

দামপাড়া পুলিশ লাইনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনারসহ পুলিশের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের কার্যালয় রয়েছে। নগর পুলিশের শীর্ষ কর্মকর্তাদের কার্যালয় ও গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় এলাকাটি পুলিশের নিরাপত্তাব্যবস্থার আওতাধীন। এমন একটি গুরুত্বপূর্ণ ও নিরাপত্তাবেষ্টিত এলাকার সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে প্রকাশ্যে মিছিলের ঘটনায় বিষয়টি নিয়ে পুলিশের মধ্যেও আলোচনা শুরু হয়েছে।

পুলিশ জানায়, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকার বিভিন্ন তথ্য যাচাই করে জড়িতদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। মিছিলটি কোথা থেকে শুরু হয়েছিল এবং কারা এর আয়োজনের সঙ্গে জড়িত ছিল, সেসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মামুন বলেন, ৫ সেকেন্ডের জন্য তারা মিছিল করেছে। এখনো কাউকে আটক করা যায়নি। তবে কাজ চলছে।

এর আগে বিভিন্ন সময়ে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। সাধারণত অল্পসংখ্যক নেতাকর্মী আকস্মিকভাবে মিছিল করে দ্রুত স্থান ত্যাগ করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102