শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাঁধের ঢালে লাভের স্বপ্ন কৃষকের আজকে যত বাধা-বিপত্তি আসুক, আমাদের লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই সরকার টিকবে না মানুষ এখনই বলছে’ : কর্নেল অলি আহমদ সাপ্তাহিক দুই দিন ছুটিসহ নগদে চাকরি, ভাতাসহ পাবেন প্রভিডেন্ট ফান্ড শাপলা চত্বরে ১১ দলের লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু রিয়ালে ফিরতে চান মদ্রিচ, বেঁধে দিলেন শর্ত মালদ্বীপে থাকবে না কোনো ভারতীয় সেনা, মুইজ্জুর কঠোর বার্তা ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান খাদ্যমন্ত্রীর ভাঙ্গায় ঝালোডাঙ্গার বিলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

ভারতের ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা হাইকমিশনের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

ভারতের ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের দালাল ও অননুমোদিত এজেন্টদের বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ সতর্কতা জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, দালালরা বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে ‘নিশ্চিত ভিসা’, ‘দ্রুত প্রক্রিয়াকরণ’ এবং ‘নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট স্লট’ দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকে। এসব প্রতিশ্রুতিতে বিশ্বাস করে অর্থ প্রদান করলে ভিসা আবেদন, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মূল্যবান সময় ক্ষতির মুখে পড়তে পারে।

হাইকমিশন আরও জানিয়েছে, ভিসা সংক্রান্ত কোনো কাজের জন্য অননুমোদিত এজেন্ট বা ব্যক্তির কাছে টাকা কিংবা প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া উচিত নয়। ভিসা প্রত্যাশীদের নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া ভারতের ট্রানজিট ভিসার জন্য আবেদনকারীদেরও সরাসরি নির্ধারিত সরকারি ভিসা প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।

ভিসা পাওয়ার নিশ্চয়তা বা দ্রুত আবেদন প্রক্রিয়ার নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রলোভনে না পড়তে বাংলাদেশি আবেদনকারীদের বিশেষভাবে সতর্ক করেছে ভারতীয় হাইকমিশন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102