শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাঁধের ঢালে লাভের স্বপ্ন কৃষকের আজকে যত বাধা-বিপত্তি আসুক, আমাদের লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই সরকার টিকবে না মানুষ এখনই বলছে’ : কর্নেল অলি আহমদ সাপ্তাহিক দুই দিন ছুটিসহ নগদে চাকরি, ভাতাসহ পাবেন প্রভিডেন্ট ফান্ড শাপলা চত্বরে ১১ দলের লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু রিয়ালে ফিরতে চান মদ্রিচ, বেঁধে দিলেন শর্ত মালদ্বীপে থাকবে না কোনো ভারতীয় সেনা, মুইজ্জুর কঠোর বার্তা ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান খাদ্যমন্ত্রীর ভাঙ্গায় ঝালোডাঙ্গার বিলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

পুরুষকে ভালোবাসি, কিন্তু নারী হেটার্স বেশি: বাঁধন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

তারকা মানেই আলো-ঝলমলে জীবন। কিন্তু সেই আলোর আড়ালে থাকা গল্পগুলো কতটা অজানা? সম্পর্ক, জীবনযাপন, ক্যারিয়ার, গুঞ্জন কিংবা ভবিষ্যতের ভাবনা-সবকিছু নিয়েই এবার তারকাদের মুখোমুখি হবে আগামীর সময়ের নতুন সেলিব্রেটি টক শো ‘স্টার স্টোরিজ’। আজ রাত ৮টায় প্রচারিত হবে অনুষ্ঠানটির প্রথম পর্ব।

প্রথম পর্বের অতিথি জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। উপস্থাপক পান্থ আফজালের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় বাঁধন কথা বলেছেন শোবিজের কাজ থেকে শুরু করে ব্যক্তিজীবনের নানা জানা-অজানা অধ্যায় নিয়ে। আড্ডায় উঠে এসেছে সম্পর্ক, ভালোবাসা, বিয়ে, গুঞ্জন এবং জীবনের নানা অভিজ্ঞতার কথাও।

আলাপচারিতায় বাঁধন অকপটে বলেন, ‘তিনি পুরুষকে ভালোবাসেন, তবে পুরুষের তুলনায় নারী হেটার্সই বেশি তার। শুধু তাই নয়, আবারও বিয়ের ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। তবে মজার ছলে বাঁধনের আক্ষেপ, ইচ্ছে থাকলেও পাত্রই মিলছে না!

এখানেই শেষ নয়। ছাত্র-জনতার আন্দোলন, রাজনীতি ও সমসাময়িক নানা বিষয় নিয়েও নিজের দর্শন ও ভাবনা তুলে ধরেছেন এই অভিনেত্রী। পাশাপাশি থাকছে ফান অ্যান্ড গেম এবং ব্যতিক্রমী র‌্যাপিড ফায়ার, যেখানে বাঁধনের আরও ব্যক্তিগত ও মজার কিছু উত্তর সামনে আসবে।

‘স্টার স্টোরিজ’-এর প্রযোজক নাবিলা মারজুক, স্টুডিও ইনচার্জ লিটু হাসান। অনুষ্ঠানটি দেখা যাবে আগামীর সময় এন্টারটেইনমেন্টের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। তারকার জীবনের গল্পে নতুন মাত্রা যোগ করা এই আড্ডা দর্শকের আগ্রহ কতটা ধরে রাখতে পারে, সেটিই এখন দেখার।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102