রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে নারীদের সামনে আনতে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার : নিতাই রায় চৌধুরী সৌদিতে হুথি হামলার বিষয়ে অবস্থান পরিষ্কার করল ইরান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : শাহে আলম

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান আর্জেন্টাইন কিংবদন্তি।

সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি লেখেন, বিশ্বকাপ ফাইনালের পর এতটা সময় পেরিয়ে যাওয়ার পর, অনেক ভেবেচিন্তে আমি আপনাদের সবাইকে জানাতে চাই যে আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি।

তিনি আরও লেখেন, সিদ্ধান্তটি মেনে নেওয়া তখনও আমার আত্মার জন্য অনেক কষ্টের ছিল, এখনো কষ্ট দিচ্ছে। তবে আমি বুঝতে পারছি, এটাই উপযুক্ত সময়। আমি কসম করে বলছি, আমি সব সময় আমার সর্বোচ্চটা দিয়েছি— শুধু শেষ কয়েক বছর নয়, যখন আমরা সবকিছু জিতেছি; বরং শুরু থেকেই এই জার্সির জন্য লড়াই করেছি, যেন ফুটবল দিয়ে আপনাদের আনন্দ দিতে পারি এবং আর্জেন্টিনার নাগরিক হিসেবে গর্বিত করতে পারি।

মেসি বলেন, সময় খুব বেশি বাকি নেই এবং একের পর এক অধ্যায় শেষ হয়ে আসছে। জাতীয় দলের অধ্যায় শেষ হওয়ার বিষয়টি তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে।

তিনি লেখেন, জাতীয় দলের হয়ে খেলতে আমি ভালোবেসেছি, ভালোবেসে যাব। আমি আমার সবটুকু নিংড়ে দিয়েছি, আর দেওয়ার মতো কিছু বাকি নেই। তাছাড়া অনেক তরুণ ও অসাধারণ খেলোয়াড় উঠে আসছে, যারা এখানে খেলার সুযোগ পাওয়ার যোগ্য।

গত ২০ বছরের ভালোবাসার জন্য সমর্থকদের ধন্যবাদ জানিয়ে মেসি বলেন, দলের ভেতর থেকে আপনাদের গর্জন শুনতে পাওয়াটা আমি খুব মিস করব। এখন থেকে আমি আপনাদের মতোই একজন হয়ে বাইরে থেকে সব সময় দলকে সমর্থন ও উৎসাহ জুগিয়ে যাব—ভালো সময়ে তো বটেই, খারাপ সময়ে আরও বেশি।

মেসি তার পরিবার, কোচ, সতীর্থ ও কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এই দীর্ঘ ও কঠিন যাত্রা থেকে অগণিত স্মৃতি ও স্মরণীয় মুহূর্ত সঙ্গে নিয়ে যাচ্ছেন।

বিদায়ের বার্তায় মেসি লেখেন, নিজের শান্তিময় মন এবং গর্ব নিয়ে বিদায় নিচ্ছি যে, সতীর্থদের সঙ্গে মিলে আপনাদের স্বপ্নের মতো কিছু মুহূর্ত উপহার দিতে পেরেছি। আপনাদের সঙ্গে এই সময়টা কাটানো দারুণ এক অনুভূতি ছিল। আমি আপনাদের ভালোবাসি!

সর্বশেষে মেসি লেখেন, আমাকে আর্জেন্টাইন হিসেবে সৃষ্টি করার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। এগিয়ে যাও, আর্জেন্টিনা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102