রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে নারীদের সামনে আনতে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার : নিতাই রায় চৌধুরী সৌদিতে হুথি হামলার বিষয়ে অবস্থান পরিষ্কার করল ইরান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : শাহে আলম

৫ম ফেডারেশন কাপ তায়কোয়ানডোতে সেনাবাহিনীর সঙ্গে যৌথ চ্যাম্পিয়ন বিজিবি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের আয়োজিত ৫ম ফেডারেশন কাপ তায়কোয়ানডো প্রতিযোগিতা-২০২৬-এর পুরুষ সিনিয়র বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই প্রতিযোগিতার মহিলা সিনিয়র বিভাগে সেনাবাহিনী চ্যাম্পিয়ন এবং বিজিবি রানার্সআপ হয়েছে।

রাজধানীর পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে ২৮ থেকে ৩০ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রোববার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হয়।

সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার্সআপ খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সভাপতি ও বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, বাংলাদেশ পুলিশ এবং দেশের ১৯টি জেলা ক্রীড়া সংস্থাসহ মোট ২২টি দলের প্রায় ৪৫০ জন নারী-পুরুষ খেলোয়াড় অংশ নেন।

পুরুষ সিনিয়র বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি উভয় দলই ৪টি স্বর্ণ ও ৪টি রৌপ্যসহ মোট ৮টি পদক জিতে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়। এ বিভাগে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ৪টি তাম্র পদক নিয়ে রানার্সআপ হয়।

মহিলা সিনিয়র বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী ৪টি স্বর্ণ ও ২টি রৌপ্যসহ মোট ৬টি পদক জিতে শিরোপা অর্জন করে। বিজিবি ২টি স্বর্ণ ও ১টি তাম্রসহ মোট ৩টি পদক নিয়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক শায়রুল কবির খানসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, সদস্যদের শৃঙ্খলা, নেতৃত্ব, শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত ক্রীড়া প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। তায়কোয়ানডোসহ বিভিন্ন খেলায় বাহিনীর ধারাবাহিক সাফল্য সেই ক্রীড়া কার্যক্রমেরই প্রতিফলন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102