বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ার শেরপুরে স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবিতে মানববন্ধন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ, ভোট যেভাবে হবে ঝিনাইদহের কোটচাঁদপুর মাদকের ব্যাপারে বলেন আমি ফাটাকেষ্ট : ওসি  ১৩৩ দেশকে পেছনে ফেলে বিশ্বমঞ্চে বাংলাদেশের জাকরিয়ার অনন্য সাফল্য সিএন্ডবি-পোলেরহাট বাজারে কৃষিপণ্যে সিন্ডিকেটের অভিযোগ বাগেরহাটে ইউনিয়ন পরিষদের বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী উচ্চশিক্ষার জন্য ৭৪ লাখ টাকার বৃত্তি পেলেন মেধাবী জেমি রায়গঞ্জে ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ ও ধ্বংস

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে। এর বাহিরে কিছু হলে, বিএনপি সরকার সায় দেবে না।

বুধবার (১৯ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। রুহুল কবির রিজভী বলেন, স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে তাকে সাধুবাদ জানায় সরকার। তবে স্বার্থ থাকলে এগোবে না বাংলাদেশ।

তিনি বলেন, শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশ সমতার ভিত্তিতে সবার সঙ্গে বন্ধুত্ব করতে চায়, কিন্তু কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, প্রতারণা, ভণ্ডামি ও মিথ্যা আশ্বাস ছিল আওয়ামী লীগের নীতি। এটাই ছিলো আওয়ামী লীগের কালচার। আর বিএনপির কালচার অঙ্গীকার রক্ষা করা, ওয়াদা রক্ষা করা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102