শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

চুনারুঘাটে ৫২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ সিপিসি-৩।

শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রামগঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেন বেগমখান চা বাগানের মহাদেব বাকতির ছেলে শংকর বাকতি (৩৬) এবং মৃত পুরেন্দু বাকতির ছেলে দয়াময় বাকতি (৪০)। পরে তাদের চুনারুঘাট থানার মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ সিপিসি-৩-এর একটি টহল দল জানতে পারে, রামগঙ্গা চা বাগান এলাকায় মাদক কেনাবেচার উদ্দেশ্যে একটি চক্র অবস্থান করছে। খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়।

অভিযানকালে দুই যুবককে কয়েকটি বস্তা ফেলে পালানোর চেষ্টা করতে দেখে র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চারটি বস্তায় রাখা ১০টি কার্টন থেকে মোট ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, ভারতীয় সীমান্ত এলাকা থেকে গাঁজাগুলো এনে দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে তারা মজুত করেছিল।

উদ্ধারকৃত গাঁজা ও আটক দুই ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102