শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন

সৈয়দপুরে যুবদল নেতা মজনু শেখের অর্থায়নে রাস্তা সংস্কার

মোঃ তরিকুল মোল্লা,(ফকিরহাট ও বাগেরহাট সদর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সৈয়দপুরে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করছেন ইউনিয়ন যুবদল নেতা ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী মোঃ মজনু শেখ।

জানা গেছে রাখালগাছি ইউনিয়নের ২নং ওয়ার্ডের সৈয়দপুর দক্ষিণ পাড়ার প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় জনসাধারণের ভোগান্তি দেখে সৈয়দপুর দক্ষিণপাড়া জামে মসজিদের প্রবেশ পথ থেকে শুরু করে মঞ্জুর ফকিরের বাসভবন (তিতল তলা মোড়) পর্যন্ত নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করেছেন মোঃ মজনু শেখ।

একজন পথচারী জানান, এই রাস্তা দিয়ে চলাচল করতে আমাদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়। মজনু ভাই ব্যক্তিগত অর্থ দিয়ে এই রাস্তা সংস্কার করে দেওয়ায় আমরা মজনু ভাইয়ের প্রতি কৃতজ্ঞ।

মোঃ মজনু শেখ বলেন, এলাকাবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে নিজ অর্থায়নে রাস্তায় ইটের খোয়া ও বালু দিয়ে সংস্কার কাজ সম্পন্ন করেছি। এতে করে সাধারণ মানুষকে আর যাতায়াতের জন্য দুর্ভোগ পোহাতে হবে না।

তিনি আরও বলেন, আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে নির্বাচন করার জন্য প্রার্থী হয়েছে। আমি যদি নির্বাচিত হতে পারি এই এলাকার জনসাধারণের জন্য উন্নয়নমূলক কাজ করব এবং গরীব দুঃখী ও খেটে খাওয়া মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102