বাগেরহাটের রামপাল উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মনির হোসেন প্রিন্সকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মনির হোসেন প্রিন্স (৪০) রামপাল সদর ইউনিয়নের ঝনঝনানিয়া গ্রামের আব্দুল মজিদ মাস্টারের ছেলে। রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ ওসি শেখ রাজিব আল রশিদ বলেন, “বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”
পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে বাগেরহাটে প্রেরণ করা হয় বলে জানা গেছে।