বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গোয়ালন্দে চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর, জেলহাজতে প্রেরণ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিটিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি বাগেরহাটে এক রাতে দুই মৎস্য ঘেরে বিষ প্রয়োগ, ১০ লক্ষ টাকার ক্ষতি ব্রাজিলের ফাইনাল স্বপ্নে দুই বিশ্বচ্যাম্পিয়নের বাধা ‘এখন মনে হচ্ছে, সত্যিই আমি একা হয়ে গেছি’ সায়েদাবাদ বাসস্ট্যান্ডে যান মেরামত করায় ১০ হাজার টাকা জরিমানা সিএমএসএমই পুনঃঅর্থায়ন স্কিমে কৃষি ব্যাংক-বাংলাদেশ ব্যাংকের চুক্তি স্বাক্ষর মোংলায় এক সংখ্যালঘু পরিবারের উপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ফ্রান্সে বিমান বিধ্বস্তে নিহত ১১

গোয়ালন্দে চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর, জেলহাজতে প্রেরণ

ফিরোজ আহমেদ,রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১ জুলাই) রাজবাড়ীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা জামিন আবেদন করলে শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জেলহাজতে পাঠানো আসামিরা হলেন— দক্ষিণ উজানচরের মইজদ্দিন মোল্লার পাড়ার মোস্তফা প্রামানিকের ছেলে মো. বাহাদুর প্রামানিক (২০), মৃধাডাঙ্গা এলাকার ইবির মৃধার ছেলে রাসেল (২৫), দক্ষিণ উজানচরের মইজদ্দিন মণ্ডলপাড়ার ফজল মোল্লার ছেলে মো. রায়হান মোল্লা (২৫), দক্ষিণ উজানচরের মইজদ্দিন মোল্লার পাড়ার জয়নাল শেখের ছেলে মো. রোকন শেখ (৫০), একই এলাকার মৃত ছুবান মোল্লার ছেলে রেজাউল (৪০) এবং দক্ষিণ উজানচরের মইজদ্দিন মণ্ডলপাড়ার আলী সরদারের ছেলে সুজাত সরদার (২৫)।

মামলা সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দক্ষিণ উজানচর এলাকায় ছাগল দিয়ে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধের জেরে জাহাঙ্গীর মল্লিকের বাড়িতে পূর্বপরিকল্পিত হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, মানিক মোল্লা, আলম মণ্ডলসহ ১৩ থেকে ১৪ জন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে জাহাঙ্গীরের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা তাকে মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্বজনরা গুরুতর আহত জাহাঙ্গীরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করান। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত ৭ জুন তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাহাঙ্গীরের মৃত্যুর পর এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্ত বর্তমানে চলমান রয়েছে।

এদিকে আদালতের আদেশে ৬ আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102