সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি ওয়াহাবের হস্তক্ষেপে ৫ কোটি টাকা ব্যায়ে বহুতল ভবন পাচ্ছে ৩ শিক্ষাপ্রতিষ্ঠান জীবিত মানুষকে ‘মৃত’ দেখিয়ে প্রত্যয়নপত্র দেওয়া সেই ইউপি সচিবকে অবাঞ্ছিত ঘোষণা ফের বাড়ছে তিস্তার পানি, দুশ্চিন্তায় নদীপাড়ের মানুষ রিভলবার বলে লাইটার বিক্রির চেষ্টা, কর্ণফুলীতে আটক ৪ অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ৫ ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য শাহবাগে ৪০ লাখ টাকার জাল নোট জব্দ, গ্রেপ্তার ৩ ইরানে আবারও হামলা চালালো যুক্তরাষ্ট্র, যুদ্ধবিরতি নিয়ে নতুন শঙ্কা

রিভলবার বলে লাইটার বিক্রির চেষ্টা, কর্ণফুলীতে আটক ৪

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে রিভলবার আকৃতির একটি লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার আফাজ আলী মুন্সিবাড়ির সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন চরলক্ষ্যা এলাকার মো. আকিব হোসেন (১৮), মো. শহিদুল ইসলাম (২০), মো. ইকরাম হোসেন (১৯) এবং মো. রুবেল হোসেন হৃদয় (১৯)।

কর্ণফুলী থানা পুলিশ জানায়, অস্ত্র কেনাবেচার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারজনকে আটক করা হলে তাদের কাছ থেকে রিভলবার আকৃতির একটি বস্তু উদ্ধার করা হয়। পরে প্রাথমিক তদন্তে জানা যায়, সেটি প্রকৃত আগ্নেয়াস্ত্র নয়; বরং ধাতব নির্মিত একটি শৌখিন লাইটার, যা দেখতে অনেকটা রিভলবার পিস্তলের মতো। অভিযোগ রয়েছে, এটি আগ্নেয়াস্ত্র বলে প্রতারণার মাধ্যমে বিক্রির চেষ্টা করা হচ্ছিল।

পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া লাইটারটি চীনে তৈরি এবং বিউটেন গ্যাস ব্যবহার করে পুনরায় ব্যবহারযোগ্য। বাজারে এ ধরনের কিছু মডেল ‘কোল্ট পাইথন .৩৫৭ ম্যাগনাম’-এর আদলে তৈরি রেপ্লিকা হিসেবে বিক্রি হয় এবং দেশি-বিদেশি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও পাওয়া যায়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযানে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102