সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি ওয়াহাবের হস্তক্ষেপে ৫ কোটি টাকা ব্যায়ে বহুতল ভবন পাচ্ছে ৩ শিক্ষাপ্রতিষ্ঠান জীবিত মানুষকে ‘মৃত’ দেখিয়ে প্রত্যয়নপত্র দেওয়া সেই ইউপি সচিবকে অবাঞ্ছিত ঘোষণা ফের বাড়ছে তিস্তার পানি, দুশ্চিন্তায় নদীপাড়ের মানুষ রিভলবার বলে লাইটার বিক্রির চেষ্টা, কর্ণফুলীতে আটক ৪ অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ৫ ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য শাহবাগে ৪০ লাখ টাকার জাল নোট জব্দ, গ্রেপ্তার ৩ ইরানে আবারও হামলা চালালো যুক্তরাষ্ট্র, যুদ্ধবিরতি নিয়ে নতুন শঙ্কা

পাঁচবিবিতে গ্রামপুলিশের বাড়িতে গাঁজার চাষ, গ্রেপ্তার ২

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবিতে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে গ্রামপুলিশের বাড়ি থেকে তাজা গাঁজার গাছ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে পাঁচবিবি থানা পুলিশ। 

শনিবার রাতে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পূর্ব উচনা ও বালিঘাটা ইউনিয়নের পুটার বিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার পূর্ব উচনা গ্রামের মৃত নফের উদ্দিনের পুত্র গ্রাম পুলিশ আমিন উদ্দিন (৪২) ও বালিঘাটা ইউনিয়নের পুটারবিল গ্রামের মৃত মনসুর আলীর পুত্র লিটন (২৫)।

পাঁচবিবি থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান জানান, জেলা পুলিশ সুপার সাহনাজ বেগমের দিকনির্দেশনায় উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এরই অংশ হিসেবে গ্রামপুলিশ আমিনের বসতবাড়িতে গাঁজা চাষ হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালিয়ে একটি তাজা গাঁজার গাছ উদ্ধার করা হয়।

অপরদিকে সন্ধ্যায় পৃথক এক অভিযানে উপজেলা বালিঘাটা ইউনিয়নের পল্লী বিদ্যুৎ মোড় সংলগ্ন পুটারিল গ্রামে লিটের বাড়িতে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে থানায় মাদক মামলা রুজু করা রয়েছে বলে ওসি জানান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102