রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
গুরুদাসপুরে হাটের সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ বেনাপোল দিয়ে আসছে ভারত-মিয়ানমারের ইলিশ, বাজারে ‘পদ্মার’ নামে বিক্রি আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু নামাজে কাতার সোজা না করার ‘ভয়ংকর’ পরিণতি জানালেন আহমাদুল্লাহ কুমিল্লায় ঘরে ঢুকে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল, সর্বনিম্ন বেতন ২০ হাজার টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

ইরানকে বিপুল অর্থ ঘুষ দেওয়া হয়েছিল, ওবামাকে নিশানা ট্রাম্পের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

২০১৫ সালের ইরান পরমাণু চুক্তিকে কেন্দ্র করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে নতুন করে সমালোচনার ঝড় তুলেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, ওই চুক্তি কার্যকর করতে ওবামা প্রশাসন ইরানকে বিপুল পরিমাণ অর্থ প্রদান করেছিল, যা মূলত তেহরানকে সন্তুষ্ট করার একটি প্রচেষ্টা ছিল।

ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা (জেসিপিওএ) চুক্তির আওতায় ইরানকে প্রায় ১ দশমিক ৭ বিলিয়ন ডলার নগদ অর্থ দেওয়া হয়েছিল। তার দাবি, ব্যাংক থেকে সংগ্রহ করা ওই অর্থ একটি বোয়িং ৭৫৭ উড়োজাহাজে করে তেহরানে পাঠানো হয়।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, অর্থবাহী বিমানটি ইরানে পৌঁছানোর পর স্থানীয়রা সেটিকে স্বাগত জানায় এবং অর্থ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে। তিনি বলেন, ওবামা প্রশাসন অর্থের মাধ্যমে সমস্যার সমাধান খুঁজতে চেয়েছিল, তবে তিনি ক্ষমতায় এসে সেই নীতি অনুসরণ করেননি।

ইরানের প্রতিক্রিয়া নিয়েও কটাক্ষ করেন ট্রাম্প। তার দাবি, তেহরান ওবামার অবস্থানকে দুর্বলতা হিসেবে দেখেছিল এবং এ নিয়ে উপহাসও করেছিল।

উল্লেখ্য, ২০১৫ সালে ইরান ও বিশ্বের কয়েকটি প্রভাবশালী দেশের মধ্যে স্বাক্ষরিত জেসিপিওএ চুক্তির মাধ্যমে তেহরানের পারমাণবিক কর্মসূচির ওপর বিভিন্ন সীমাবদ্ধতা আরোপ করা হয়। এর বিনিময়ে ইরানের ওপর আরোপিত বেশ কিছু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল। শুরু থেকেই এই চুক্তির বিরোধিতা করে আসছিলেন ট্রাম্প। পরে ২০১৮ সালে তিনি যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে চুক্তি থেকে প্রত্যাহার করে নেন।

সূত্র: আল জাজিরা

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102