বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

প্রথম গোল করার পর কেন কেঁদেছেন মেসি?

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

নিজের ষষ্ঠ বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচে হ্যাটট্রিক করে ম্যাচের নায়ক হয়ে উঠেছেন তিনি। এটি বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক, যার মাধ্যমে তিনি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ১৬ গোল নিয়ে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ডে ভাগ বসান। তবে এই ম্যাচেও তার চোখে পানি দেখা গেছে।

 

ম্যাচের ১৭তম মিনিটে প্রথম গোল করেন মেসি। গোলের পর তাকে আবেগপ্রবণ অবস্থায় দেখা যায়, ক্যামেরায় ধরা পড়ে তার চোখে জল। নিজেকে অনেক কষ্টে নিয়ন্ত্রণ করেন তিনি। ম্যাচ শেষে চোখে জল নিয়ে প্রশ্ন করা হলে মেসি বলেন, ‘আমি কেন কেঁদেছি? এটা ফুটবলের সঙ্গে সম্পর্কিত কিছু নয়। আমি কঠিন কিছু দিন পার করেছি, তবে আমি কৃতজ্ঞ পুরো দল এবং সতীর্থদের প্রতি। তারা সবসময় আমার পাশে ছিল, আমাকে অনেক শক্তি দিয়েছে, যাতে আমি এই সময়টা পার করতে পারি।’

 

৭৬তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। ৩ মিনিট পর তাকে তুলে নেওয়া হয়। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে দাঁড়িয়ে থাকা দর্শকরা তাকে অভিবাদন জানিয়ে মাঠ ছাড়তে দেখেন।

 

এদিনই মেসি ২০ বছরের এক দারুণ মেলবন্ধন ঘটিয়েছেন। যেদিন বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছিলেন ২০ বছরের ব্যবধানে সেই একই দিনে সবচেয়ে বয়স্ক গোলদাতাও হলেন।

 

১৬ জুন ২০০৬, বিশ্বকাপে প্রথম গোল করেছিলেন লিওনেল মেসি। মাত্র ১৮ বছর ৩৫৮ দিন বয়সে সেই গোল করে তিনি হয়ে ওঠেন আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ বিশ্বকাপ গোলদাতা। শুরু হয়েছিল এক কিংবদন্তির পথচলা। ঠিক ২০ বছর পর, একই ১৬ জুনে আবারও ইতিহাস লিখলেন আর্জেন্টাইন মহাতারকা। এবার হয়ে গেলেন আর্জেন্টিনার সবচেয়ে বয়স্ক বিশ্বকাপ গোলদাতা, বয়স ৩৮ বছর ৩৫৮ দিন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102