সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :

৪৫০ পিস ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার (১৪ জুন) রাতে উপজেলার টেপড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- শিবালয় উপজেলার শিবরামপুর গ্রামের ফরহাদ আলী  আহমেদের ছেলে ফয়েজ আহমেদ (৩২) এবং মৃত তফসেরের ছেলে জিগির আলী (৩৬)। এর মধ্যে ফয়েজ আহমেদ শিবালয় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি বলে জানা গেছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টেপড়া এলাকায় প্রীতিশ শীলের একটি পরিত্যক্ত বসতবাড়ির উঠানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। অভিযানে ওই দুজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ফয়েজ আহমেদের কাছ থেকে ৪০০ পিস এবং জিগির আলীর কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মানবেন্দ্র বালো জানান, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা ফয়েজ আহমেদের বিরুদ্ধে শিবালয় থানায় পূর্বেরও একটি মামলা রয়েছে। ওই মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102