মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন) এবার আন্দোলনে মুখর কলকাতা, শিক্ষার্থী-পুলিশের মধ্যে সংঘর্ষ বিশ্বব্যাংকের প্রকল্পে ইউএনওর কঠোর বার্তা, গুণগত মানে কোনো ছাড় নয় বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশে ফেসবুক ব্যবহারে হঠাৎ বিভ্রাট

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬

বাংলাদেশে হঠাৎ করেই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা। মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মে শুক্রবার সন্ধ্যা থেকে ব্যাপক বিভ্রাট দেখা দেয়।

ব্যবহারকারীদের অভিযোগ অনুযায়ী, অনেকেই ফেসবুকে লগইন করতে পারছেন না। আবার কারো ক্ষেত্রে অ্যাপ ও ওয়েবসাইট ধীরগতিতে লোড হচ্ছে, পাশাপাশি নিউজ ফিডও সঠিকভাবে আপডেট হচ্ছে না।

বিভিন্ন অনলাইন সার্ভিস মনিটরিং প্ল্যাটফর্ম, যেমন ডাউনডিটেক্টরে, এই বিভ্রাটের বিষয়ে ব্যবহারকারীদের অভিযোগের তথ্য পাওয়া গেছে।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। সমস্যার সুনির্দিষ্ট কারণও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে সাময়িক এই বিভ্রাটের কারণে দেশ-বিদেশের বহু ব্যবহারকারীর মধ্যে বিভ্রান্তি ও ভোগান্তি তৈরি হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102