শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

বাগেরহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিল

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬

বাগেরহাট সদর উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের চুলকাটি বাজারে জুম্মার নামাজ চলাকালীন সময়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ।

শুক্রবার (১২ জুন) দুপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হতে দেখা যায়।

১ মিনিট ১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, বাগেরহাটের চুলকাটি বাজারের প্রধান ফটকের সামনে থেকে রাখালগাছি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাগর ফারাজী এর নেতৃত্বে বাগেরহাট জেলা ছাত্রলীগের ব্যানারে ৩০ থেকে ৪০ জন মিলে একটি ঝটিকা মিছিল করে।

ভিডিওতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’ ‘চলছে লড়াই, চলবে, ছাত্রলীগ লড়বে’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

এ বিষয়ে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিএম আলমগীর হোসেন বলেন, জুমার নামাজ চলাকালীন সময় মোটরসাইকেলযোগে বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা চুলকাটি বাজারে এসে একটি মিছিল করে সেখান থেকে পালিয়ে যায়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বাজার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102