বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

বিশ্বকাপের সরাসরি সম্প্রচারে আইস্ক্রিন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই উন্মাদনা বিরাজ করছে। আর কদিন পরেই শুরু হচ্ছে ইতিহাসের ২৩তম ফুটবল বিশ্বকাপ আসর। বাংলাদেশেও ইতোমধ্যেই গ্রাম থেকে শহর—সবখানেই ছড়িয়ে পড়েছে বিশ্বকাপের আমেজ। প্রিয় দল ও তারকাদের খেলা ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে।

এবার শুধু টেলিভিশনের পর্দায় নয়, হাতের মুঠোয়ও সরাসরি উপভোগ করা যাবে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন নিশ্চিত করেছে, আসন্ন ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ তারা সরাসরি সম্প্রচার করবে।

আইস্ক্রিন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের যেকোনো প্রান্ত থেকে নিরবচ্ছিন্নভাবে বিশ্বকাপ উপভোগ করতে পারবেন দর্শকরা। স্মার্টফোন, ল্যাপটপ/কম্পিউটার কিংবা স্মার্ট টিভিতেই যে কোনো নেটওয়ার্ক থেকে এইচডি কোয়ালিটিতে (১০৮০) দেখা যাবে প্রতিটি ম্যাচ।

বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ‘ফিফা ওয়ার্ল্ডকাপ প্যাকেজ’ চালু করেছে আইস্ক্রিন। মাত্র ৯৯ টাকায় পুরো বিশ্বকাপ উপভোগ করা যাবে প্ল্যাটফর্মটিতে।

এ ছাড়াও নিয়মিত সাবস্ক্রিপশন প্যাকেজের মধ্যে রয়েছে— ডেইলি ৩ টাকা, উইকলি ২০ টাকা, মান্থলি ৭৯ টাকা, হাফ ইয়ারলি ১৯৯ টাকা এবং ইয়ারলি ৩৪৯ টাকা।

বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচি অনুযায়ী, টুর্নামেন্ট শুরু হবে আগামী ১১ জুন। বিশ্বের সেরা দলগুলোর লড়াই দেখতে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন দর্শকরা। আর সেই উন্মাদনায় নতুন মাত্রা যোগ করতে প্রস্তুত আইস্ক্রিন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102