সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
দত্তক নেওয়ার ১৫ বছর পর মেয়েকে অস্বীকার! আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টারে ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু আজাদ কাশ্মীরে সংঘর্ষে পুলিশসহ নিহত ১১, আহত ৭০ ভারতের কারাগার থেকে দেশে ফেরা ৯১ জেলেকে পরিবারের কাছে হস্তান্তর একদিনের মাথায় পদত্যাগ করলেন বিসিবির নতুন পরিচালক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স‌ঙ্গে তুরস্কের উন্নয়ন সংস্থার প্রতিনিধির বৈঠক বাংলাদেশও একবার ৭-০ গোলে হারিয়েছিল ‘ব্রাজিল’কে ওমানে বাণিজ্যতরীতে হামলা, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ২৪ ভারতীয় কোনো হুমকির মুখে আমরা পিছু হটব না : পেজেশকিয়ান ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, সেবার মানে অসন্তোষ

বিশ্বকাপের ঠিক আগে ছিটকে গেলেন ব্রাজিলের ডিফেন্ডার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬

বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে মিশরকে ২-১ ব্যবধানে হারানোর আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি ব্রাজিলের। সে ম্যাচেই যে চোটে পড়েন ব্রাজিল ডিফেন্ডার ওয়েসলি। 

রোববার (৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশটির ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, চোটের কারণে বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেছে তার।

মিশরের বিপক্ষে ম্যাচ শেষে এমআরআই করানো হয় ওয়েসলির। রিপোর্টে দেখা গেছে, তার বাঁ ঊরুর অ্যাডাক্টর পেশিতে চোট রয়েছে।

এই চোটের রিপোর্টের পর আনুষ্ঠানিকভাবে ওয়েসলির বদলি হিসেবে এদারসনের নাম ঘোষণা করেছে সিবিএফ। তিনি সোমবার (৮ জুন) যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে যোগ দেবেন।

রোববার যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডের ফার্স্টএনার্জি স্টেডিয়ামে মিশরের বিপক্ষে ম্যাচের মাত্র ১৫তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ওয়েসলিকে । গত গ্রীষ্মে ফ্লামেঙ্গো ছেড়ে ইতালিয়ান ক্লাব রোমায় যোগ দেওয়া এই তারকা সাবেক ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার দানিলোর চেয়ে কোচের প্রথম পছন্দ হিসেবে দলে খেলছিলেন।

চোট পেয়ে মাঠ ছাড়ার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন এবং ডাগআউটে মাথায় হাত দিয়ে হাঁটু গেড়ে বসে থাকেন। ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ার সময়ও তাকে স্পষ্ট খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে।

ওয়েসলি ব্রাজিলের জন্য কতটা গুরুত্বপূর্ণ—এমন প্রশ্নের ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সে নিজের সেরাটা দিয়ে এবং পুরো শক্তি নিয়ে খেলে। ইতালি যাওয়ার পর সে নিজের ঘাটতিগুলো পুষিয়ে নিয়েছে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102