শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

জুয়ার মামলায় অভিযুক্ত হয়ে চাকরি হারিয়ে ম্যানেজারের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সেপ্টি এন্ড স্টোর বিভাগের ম্যানেজার সুজন ইসলামের নামে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে হয়রানি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে জুয়ার মামলায় অভিযুক্ত হয়ে চাকরি হারানো আউটসোর্সিং কর্মী মামুন হাসান।

জানা গেছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে চুক্তিভিত্তিক দুই বছর মেয়াদী আউটসোর্সিং কর্মী হিসেবে রামপাল উপজেলার মানিকনগর এলাকার মামুন হাসান নিয়োগ পান এবং চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তাকে পুনরায় দুই বছরের জন্য নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় কিন্তু পুলিশ ভেরিফিকেশন রিপোর্টে মামুন হাসানের বিরুদ্ধে রামপাল থানায় জুয়ার মামলা থাকায় তার নিয়োগ বাতিল করা হয়। এতে তিনি হতাশাগ্রস্ত হয়ে সেপ্টি এন্ড স্টোর বিভাগের ম্যানেজার সুজন ইসলামের নামে অর্থ আত্মসাৎ, অনিয়ম, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করেন।

জুয়ার মামলায় অভিযুক্ত হয়ে চাকরি হারানো বিতর্কিত আউটসোর্সিং কর্মী মামুন হাসানের এমন বিভ্রান্তিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা। তাদের ভাষ্যমতে, পুলিশ ভেরিফিকেশন রিপোর্টে দেখা গেছে মামুনের বিরুদ্ধে রামপাল থানায় একটি জুয়ার মামলা রয়েছে। সেই মামলায় তিনি আদালতের রায়ে সাজাপ্রাপ্ত আসামি হওয়ার কারণে তাকে চাকরি হারাতে হয়েছে। এখানে ম্যানেজারের দোষ
কোথায়?

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সেপ্টি এন্ড স্টোর বিভাগের ম্যানেজার সুজন ইসলাম জানান, পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট নেতিবাচক হওয়ায় তার নিয়োগ বাতিল হয়ে গেছে। এখানে আমার কি করনীয় আছে? মামুন আমার সম্মান ক্ষুন্ন করার জন্য বিভিন্নভাবে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। আমি নাকি তাকে প্রাণনাশের হুমকি দিয়েছি তাই তিনি’সহ আরো দুই এক জন মিলে আমার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেছে।

এ বিষয়ে ফোনে কথা হলে মামুন হাসান বলেন, আমাকে চাকরিতে পুনর্বহালের আশ্বাস দিয়ে আমার কাছ থেকে মোটা অংকের টাকা নিয়েছে। কিন্তু পরবর্তীতে আমাকে চাকরিতে পুনর্বহাল করেননি।

এ বিষয়ে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত জিএম (অপারেশন) আহসান হাবিব বলেন, সুজনের বিরুদ্ধে এমন কোন অভিযোগের বিষয় আমি অবগত নয়।

পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট থেকে জানা যায়, মামুন হাসানের (প্রার্থীর) বিরুদ্ধে রামপাল থানায় মামলা নং-১০/৫৭, তারিখ ১৩/০৪/২০২১ খ্রি: ধারা-১৮৬৭ সনের জুয়া আইন-৩/৪ মামলার এজাহারে অভিযুক্ত। মামলার সর্বশেষ অবস্থা পর্যালোচনায় দেখা যায় বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩, বাগেরহাট, গত ০৭/০৪/২০২২ তারিখের আদেশে আসামীকে ২০০/- টাকা জরিমানা অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। যার এফএম নং-৩৫/২২, ভলিয়ম নং-০২/২২, তাং-০৯/০৯/২০২২ খ্রি:।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102