সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

লেবাননে হিজবুল্লাহর হামলায় ২ ইসরায়েলি সেনা নিহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬

লেবাননের দক্ষিণাঞ্চলে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় দখলদার ইসরায়েলের দুই সেনা সদস্য নিহত হয়েছেন। পৃথক দুটি ঘটনায় তারা প্রাণ হারান বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

শনিবার (৬ জুন) রাতে আইডিএফের পক্ষ থেকে জানানো হয়, লেবাননের সীমান্তবর্তী এলাকায় চলমান সংঘাতের মধ্যেই এসব প্রাণহানির ঘটনা ঘটে। যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও সীমান্ত অঞ্চলে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে।

নিহতদের মধ্যে একজন হলেন ২৩ বছর বয়সী ক্যাপ্টেন শাহার গামলা। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর অভিজাত ইগোজ ইউনিটের কমান্ডো ব্রিগেডে দায়িত্ব পালন করছিলেন। গত বৃহস্পতিবার  হিজবুল্লাহর একটি ড্রোন হামলায় তিনি গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

অন্যদিকে, শুক্রবার (৫ জুন) পৃথক এক ঘটনায় ২১ বছর বয়সী সার্জেন্ট ওহাদ ইয়ারি নিহত হন। তিনি গিভাতি ব্রিগেডের সাকেদ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। তবে তিনি শত্রুপক্ষের হামলায় নাকি দুর্ঘটনাজনিত গুলিতে নিহত হয়েছেন—এ বিষয়ে ধোঁয়াশা রয়েছে।

আইডিএফ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওহাদ ইয়ারি দুর্ঘটনাজনিত গোলাগুলিতে মারা যান। ঘটনাটি তদন্তে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর স্থল ও বিমান হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি অনুযায়ী, গত একদিনে হিজবুল্লাহর শতাধিক সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

অন্যদিকে হিজবুল্লাহও পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের উত্তর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন সেনাঘাঁটি লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে, ফলে সীমান্ত এলাকায় উত্তেজনা আরও বেড়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102