বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হিন্দু নারীকে দিয়ে দুই মুসলিম যুবককে ‘লাভ জিহাদ’ ও গণধর্ষণে ফাঁসানোর ষড়যন্ত্র যেভাবে ভেস্তে গেল নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপের ঐতিহাসিক জার্সি বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বন্ধুর স্ত্রীকে বিয়ে করার জেরে যুবককে কুপিয়ে হত্যা ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা, উন্মুক্ত হবে লুকিয়ে থাকা টিউমার রামগতিতে শিশু ধর্ষণ মামলায় যুবক কারাগারে অর্থনীতির গণতন্ত্রীকরণ হবে নতুন বাজেটের মূল দর্শন : অর্থমন্ত্রী চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়া ৭০ জন গ্রেপ্তার হাদি হত্যা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মমতা, ‘সব বললে বাংলাদেশে তোলপাড় হবে’ এলডিসি থেকে উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

দিনাজপুরের হাকিমপুর উপজেলার নয়ানগর গ্রামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্যক্ত ও শ্লীলতাহানির প্রতিবাদ করায় তার বাবা ও মামাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় ছাত্রীর মা, নানী ও মামিকেও একটি কক্ষে আটকে রেখে মারধর করা হয়। এঘটনায় ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে এবং প্রধান আসামি গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।

তিনি জানান, গত রোববার রাতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে নুরুজ্জামান হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং মনোয়ার হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি জাকির হোসেন আরও জানান, ঈদের ছুটিতে ঢাকার গাজীপুর থেকে গ্রামের বাড়িতে আসা এক স্কুলছাত্রীকে স্থানীয় এক কিশোর উত্যক্ত ও শ্লীলতাহানি করে। বিষয়টি নিয়ে অভিযুক্তের পরিবারকে জানাতে গেলে হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার স্কুলছাত্রীর মা বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ প্রধান অভিযুক্ত আহসানকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102