বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হিন্দু নারীকে দিয়ে দুই মুসলিম যুবককে ‘লাভ জিহাদ’ ও গণধর্ষণে ফাঁসানোর ষড়যন্ত্র যেভাবে ভেস্তে গেল নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপের ঐতিহাসিক জার্সি বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বন্ধুর স্ত্রীকে বিয়ে করার জেরে যুবককে কুপিয়ে হত্যা ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা, উন্মুক্ত হবে লুকিয়ে থাকা টিউমার রামগতিতে শিশু ধর্ষণ মামলায় যুবক কারাগারে অর্থনীতির গণতন্ত্রীকরণ হবে নতুন বাজেটের মূল দর্শন : অর্থমন্ত্রী চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়া ৭০ জন গ্রেপ্তার হাদি হত্যা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মমতা, ‘সব বললে বাংলাদেশে তোলপাড় হবে’ এলডিসি থেকে উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ

বাগেরহাটে মোটরসাইকেল চালকদের জন্য কঠোর নির্দেশনা, শিগগিরই বিশেষ অভিযান

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা কমানোর লক্ষ্যে বাগেরহাট জেলার সকল মোটরসাইকেল চালক ও আরোহীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাগেরহাট জেলা পুলিশ।পুলিশ সুপারের নির্দেশক্রমে প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে মোটরসাইকেল চালনার ক্ষেত্রে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রত্যেক মোটরসাইকেল চালক ও আরোহীকে অবশ্যই সঠিক নিয়মে হেলমেট পরিধান করতে হবে। একই সঙ্গে মোটরসাইকেল চালানোর সময় চালকের ড্রাইভিং লাইসেন্স এবং মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, বীমা ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে।

এছাড়া মোটরসাইকেলের ফিটনেস ঠিক রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। মোটরসাইকেলে কার্যকর লুকিং গ্লাস (রিয়ার ভিউ মিরর) সংযুক্ত রাখা, অযথা উচ্চস্বরে হর্ন বা শব্দ সৃষ্টি না করা এবং যানবাহনের অন্যান্য নিরাপত্তা মানদণ্ড বজায় রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব নির্দেশনা বাস্তবায়নে খুব শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করা হবে। অভিযানের সময় হেলমেটবিহীন চালনা, বৈধ কাগজপত্র না থাকা, ফিটনেসবিহীন মোটরসাইকেল ব্যবহার এবং ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাগেরহাট জেলা পুলিশ সকল মোটরসাইকেল চালককে সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেছে, সচেতনতা ও আইন মেনে চলার মাধ্যমেই নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব। তাই আসন্ন বিশেষ অভিযানকে সামনে রেখে দ্রুত প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য মোটরসাইকেল মালিক ও চালকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102