সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চুলকাটি প্রেসক্লাবে শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত রামপাল বাসস্ট্যান্ডে অতর্কিত হামলা, হাসপাতালে নেওয়ার পথে ইখলাস গাজীর মৃত্যু দেশ জুড়ে ঈদের আনন্দ, স্টেশন জুড়ে পথশিশুদের কান্না শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রামপালে গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে রামপালে ২৯ মসজিদে খতমে কোরআন ডিজিটাল আসক্তি ও মনোযোগহীনতা গাজীপুরে ট্রান্সমিটারের তার ছিঁড়ে কিশোর নিহত চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন, ২২ ক্রু উদ্ধার ঈদের শুভেচ্ছা বিনিময় করতে সেনানিবাসে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদি

রামপাল বাসস্ট্যান্ডে অতর্কিত হামলা, হাসপাতালে নেওয়ার পথে ইখলাস গাজীর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬

বাগেরহাটের রামপাল বাসস্ট্যান্ড এলাকায় অতর্কিত হামলার ঘটনায় ইখলাস গাজী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) দুপুর ১২টার দিকে রামপাল বাসস্ট্যান্ডে হুমায়ুনের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইখলাস গাজী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে একদল ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনায় একাধিক ব্যক্তি অংশ নেয় এবং সংঘবদ্ধভাবে হামলাটি পরিচালনা করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

নিহত ইখলাস গাজী রামপাল উপজেলার পশু হাসপাতাল মোড় এলাকার বাসিন্দা। হামলার ঘটনায় মাহমুদ শিকদারসহ একাধিক ব্যক্তির নাম সামনে এসেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে তদন্ত শেষে জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত করা হবে।

ডাক্তারের বক্তব্য
রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, “ইখলাস গাজীকে যখন হাসপাতালে আনা হয়, তখন তিনি মৃত ছিলেন। প্রাথমিক পরীক্ষায় শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয়রা জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজিব আল রশিদ বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। তবে এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।” পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত সকলকে আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102