শনিবার, ৩০ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

আড়াই কোটি টাকার বিদেশি মদসহ গ্রেপ্তার ৫

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় কন্টেইনারভর্তি প্রায় ২ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকার বিদেশি মদ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) ভোর ৬টা পর্যন্ত ছয় ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর সড়কের শেষ প্রান্ত থেকে মদবোঝাই একটি ট্রাক জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এলআইসি) মোহাম্মদ শরীফুল আলম চৌধুরী সুজন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: মো. জসীম শেখ (৩০), আশীষ কান্তি নাথ (৪৮), মো. আল এমরান (৪২), মো. ওমর ফারুক (৪৩) এবং মো. আজহারুল ইসলাম সরকার (৪৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর সড়কের শেষ মাথায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কন্টেইনারভর্তি বিদেশি মদ উদ্ধার এবং পাঁচজনকে আটক করা হয়।

সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ শরীফুল আলম চৌধুরী সুজন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102