বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ষাটগম্বুজ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব প্রার্থী হিসেবে আলোচনায় শেখ তারিকুল ইসলাম পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মিজানুর মাহমুদ রাজন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন শেখ মিজানুর রহমান ট্রাম্প বাচলেও রক্ষা নেই, নেতানিয়াহু ও মোদির! আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা গোপালপুর ইউনিয়নের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান মাওলানা মানফুজুর রহমান “গরুর মাংস বিক্রিতে বাধা: মসজিদের পাশে দোকান বসাতে আদালতের দ্বারস্থ কসাই” রামপালে পুলিশের পৃথক অভিযানে ৭ পিস ইয়াবাসহ ৮ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ চোরকে ছেড়ে দিয়ে চুরির ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে টিকটক ভিডিও বানাতে গিয়ে অগ্নিকাণ্ডে পুড়ল বসতঘর, ক্ষতি ১০ লাখ টাকা

ষাটগম্বুজ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব প্রার্থী হিসেবে আলোচনায় শেখ তারিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

বাগেরহাট জেলার ষাটগম্বুজ ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের রাজনীতিতে নতুন উদ্যম ও নেতৃত্বের প্রত্যাশা নিয়ে সদস্য সচিব পদপ্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন তরুণ সংগঠক শেখ তারিকুল ইসলাম। দীর্ঘদিন ধরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে তিনি স্থানীয় নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শেখ তারিকুল ইসলাম তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে নিয়মিত কাজ করে যাচ্ছেন। বিভিন্ন সামাজিক, মানবিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের কাছেও পরিচিত মুখ হয়ে উঠেছেন। বিশেষ করে তরুণ কর্মীদের ঐক্যবদ্ধ করতে তার ভূমিকা প্রশংসিত হচ্ছে।

দলীয় নেতাকর্মীরা জানান, শেখ তারিকুল ইসলাম সবসময় মাঠপর্যায়ে সক্রিয় থেকে দলের আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেছেন। বিগত সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি সফল করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হয়েছে বলে দাবি করেন নেতাকর্মীরা।

সদস্য সচিব পদপ্রার্থী শেখ তারিকুল ইসলাম বলেন, “দলের আদর্শকে বুকে ধারণ করে আমি সবসময় সাধারণ নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছি। আমাকে দায়িত্ব দেওয়া হলে ষাটগম্বুজ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল সংগঠনে পরিণত করতে কাজ করবো।”

তিনি আরও বলেন, তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখাই তার মূল লক্ষ্য। পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং সাংগঠনিক দক্ষতার কারণে সদস্য সচিব পদে শেখ তারিকুল ইসলামের সম্ভাবনা বেশ জোরালো হয়ে উঠেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102