বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

পাকিস্তানে সামরিক সদস্যবাহী ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৪

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী একটি ট্রেনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৪ জন প্রাণ হারিয়েছেন এবং আরও ৮২ জন আহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ সূত্র জানিয়েছে।

রোববার (২৪ মে) সকালে কোয়েটা ক্যান্টনমেন্ট এলাকা থেকে ছেড়ে যাওয়া জাফর এক্সপ্রেসের একটি শাটলে এ বিস্ফোরণ ঘটে। স্থানীয় সময় সকাল প্রায় ৮টার দিকে ঘটনাটি ঘটে বলে জানা গেছে। ট্রেনে থাকা বেশির ভাগ যাত্রী ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, যারা ঈদের ছুটিতে নিজ নিজ বাড়িতে যাচ্ছিলেন।

বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং অন্তত দুটি বগিতে আগুন ছড়িয়ে যায়। পাশাপাশি আশপাশে থাকা কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে ৫৭ জনকে সামরিক হাসপাতালে এবং আরও ২৫ জনকে কোয়েটা সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, এটি আত্মঘাতী গাড়িবোমা হামলা হতে পারে। হামলায় ৭০ কেজিরও বেশি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

সূত্র : রয়টার্স

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102