রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

রামিসা হত্যা : দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। অভিযোগপত্রভুক্ত দুই আসামি হলেন—সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার।

রোববার (২৪ মে) মামলার তদন্ত কর্মকর্তা অহিদুজ্জামান আদালতে এই অভিযোগপত্র জমা দেন।

এদিকে আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এই মামলার বিচার দ্রুততম সময়ে, প্রয়োজনে ৭ দিনের মধ্যেই সম্পন্ন করে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি-ব্লকের একটি ফ্ল্যাটে আট বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। পরে ওই ফ্ল্যাট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102