মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘রক্তছায়া’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬

বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’ আন্তর্জাতিক অঙ্গনে নতুন একটি স্বীকৃতি অর্জন করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাকোলেড গ্লোবাল চলচ্চিত্র প্রতিযোগিতার মে ২০২৬ আসরে চলচ্চিত্রটির জন্য ‘অ্যাওয়ার্ড অব রিকগনিশন’ সম্মাননা পেয়েছেন নির্মাতা আলী জুলফিকার জাহেদী।

আয়োজকদের প্রকাশিত ফলাফল অনুযায়ী, ‘রক্তছায়া’ চলচ্চিত্রের জন্য তিনি ‘পরিচালনা’ এবং ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র’ বিভাগে স্বীকৃতি লাভ করেন। প্রতিযোগিতার বিজয়ীদের তালিকায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

দুই দশকেরও বেশি সময় ধরে আয়োজিত হয়ে আসা অ্যাকোলেড গ্লোবাল চলচ্চিত্র প্রতিযোগিতা স্বাধীন চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, তথ্যচিত্র ও অন্যান্য সৃজনশীল নির্মাণকে আন্তর্জাতিক পর্যায়ে মূল্যায়নের জন্য পরিচিত। যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিযোগিতায় বিভিন্ন দেশের নির্মাতাদের কাজ আন্তর্জাতিক বিচারকমণ্ডলী নির্মাণশৈলী, গল্প বলার ধরন, সৃজনশীলতা ও কারিগরি মানের ভিত্তিতে মূল্যায়ন করে থাকে।

এর আগে ‘রক্তছায়া’ পাকিস্তানে অনুষ্ঠিত পেশোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব–এ পুরস্কার অর্জন করে। এ ছাড়া চলচ্চিত্রটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও প্রতিযোগিতায় প্রদর্শিত ও মনোনীত হয়েছে।

মনস্তাত্ত্বিক থ্রিলারধর্মী ‘রক্তছায়া’ চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনা করেছেন আলী জুলফিকার জাহেদী। চলচ্চিত্রটিতে মানবমনের মনস্তাত্ত্বিক সংকট, সম্পর্কের জটিলতা এবং বাস্তবতার বিভিন্ন স্তর তুলে ধরা হয়েছে।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রুনা খান, আমান রেজা, রাফাহ নানজেবা তোরসা এবং সঞ্চিতা দত্ত। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে অ্যাড্রিয়ান প্রোডাকশনস।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102