বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় কৃষকদলের সভাপতি নিহত, আহত ১ দিল্লিতে মুসলিম তরুণীকে হত্যা ও গণধর্ষণের অভিযোগ স্বামী অঙ্কিতের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত জবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মানববন্ধন তেজগাঁও শিল্পাঞ্চলে অভিযান, ৮৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক এক সপ্তাহ শান্ত থাকবে ইরান-ইসরাইল: ট্রাম্প বাংলাদেশ হাইকমিশন ও গণমাধ্যমের মধ্যে নতুন সমন্বয়ের বার্তা জার্মানিতে বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন নির্বাচনের পর গাড়ি-বাড়ি সব লাগে জামায়াতের : রাশেদ খান বিজনেস অ্যাসোসিয়েশন কাতালোনিয়ার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত

কাশ্মীরের একটি স্কুলে ১ কোটি টাকা অনুদান দিলেন অক্ষয় কুমার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬

জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী একটি সরকারি স্কুলে ১ কোটি টাকা অনুদান দিয়ে আবারও মানবিকতার নজির গড়লেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এর আগেও বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সাহায্যের হাত বাড়িয়েছেন তিনি। এবার সেই তালিকায় যোগ হলো নতুন এক উদাহরণ।

জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজ উপত্যকার প্রত্যন্ত সীমান্ত গ্রাম নেরু তুলাইলে অবস্থিত একটি সরকারি স্কুলের নতুন ভবন নির্মাণে এই অনুদান দিয়েছেন অভিনেতা।

২০২১ সালে বিএসএফের আমন্ত্রণে সীমান্তে কর্মরত জওয়ানদের সঙ্গে দেখা করতে কাশ্মীরে গিয়েছিলেন অক্ষয় কুমার। সে সময় তিনি উত্তর কাশ্মীরের এই গ্রাম পরিদর্শন করেন এবং স্কুলটির বেহাল অবস্থা ও শিক্ষার্থীদের নানা সমস্যার কথা জানতে পারেন।

স্কুলটির দুরবস্থা দেখে তিনি ১ কোটি টাকা অনুদানের ঘোষণা দেন। পাঁচ বছর পর নিজের সেই প্রতিশ্রুতি পূরণ করলেন অভিনেতা।

অক্ষয়ের অনুদানে নির্মিত নতুন ভবনের নাম রাখা হয়েছে ‘শ্রী হরি ওম ভাটিয়া এডুকেশন ব্লক’। অভিনেতার প্রয়াত বাবা হরি ওম ভাটিয়ার স্মৃতিতে এই নামকরণ করা হয়েছে।

নতুন ভবনে আধুনিক শ্রেণিকক্ষ, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি এবং শিক্ষকদের জন্য আলাদা অফিস কক্ষ রাখা হয়েছে। পাশাপাশি মিড-ডে মিল প্রকল্পের সুবিধাও উন্নত করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102