রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে আ.লীগের গোপন বৈঠক, ৩ নেতাকর্মী আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় গোপন বৈঠকের সময় আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) দুপুরে চাষাঢ়া এলাকার গ্র্যান্ড হল রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, সম্প্রতি নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ও যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা বাড়িয়েছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে চাষাড়ার গ্র্যান্ড হল রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। এসময় সেখানে আওয়ামী লীগ ও যুবলীগের একটি গোপন বৈঠক চলছিল।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, সম্প্রতি আওয়ামী যুবলীগের মিছিলের পর আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকে গোপন সংবাদের ভিত্তিতে চাষাঢ়া গ্র্যান্ড হল রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আওয়ামী লীগ ও যুবলীগের গোপন মিটিং চলাকালে ৩ জনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃতদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102